৩১ বছর পর খর্ব অধিকারী-রাজ, শুভেন্দু-গড়ে কাঁথি পুরসভা দখলে রাখল তৃণমূলই

কাঁথি পুরসভা দীর্ঘদিন ধরেই তৃণমূলের দখলে ছিল। এবারও তৃণমূলের দখলেই রইল। সেদিক দিয়ে কোনও পরিবর্তন হল না। কিন্তু বিরাট পরিবর্তন হল। আদতে এই পুরসভা ছিল অধিকারীদের দখলে।

কাঁথি পুরসভা দীর্ঘদিন ধরেই তৃণমূলের দখলে ছিল। এবারও তৃণমূলের দখলেই রইল। সেদিক দিয়ে কোনও পরিবর্তন হল না। কিন্তু বিরাট পরিবর্তন হল। আদতে এই পুরসভা ছিল অধিকারীদের দখলে। টানা ৩১ বছর অধিকারী রাজ চলার পর এবার কাঁথি পুরসভা থেকে অধিকারীরা পাকাপাকিভাবে সরে গেল। শুভেন্দু অধিকারীর গড়ে পুরসভার দখল রইল তৃণমূলের হাতেই।

তৃণমূলের কাছে গোহারা হারল অধিকারীরা

তৃণমূলের কাছে গোহারা হারল অধিকারীরা

শিশির-শুভেন্দু অধিকারীদের নিজেদের গড় বলা হত কাঁথি। গত বিধানসভা নির্বাচনেও এই কাঁতে দখলে রাখতে সমর্থ হয়েছিলেন তাঁরা। তৃণমূল ছাড়ার পর কাঁথির দুটি বিধানসভা কেন্দ্রেই জয়ী হয় বিজেপি। কিন্তু পুরসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী তৃণমূলের কাছে গোহারা হারল। বিজেপির দুই প্রার্থী জিততে সমর্থ হয়েছে শুধু। আর একটি কেন্দ্রে এগিয়ে রয়েছেন নির্দল প্রার্থী। বাকি সব ওয়ার্ডেই জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা।

এক বিজেপি বিধায়ক জিতলেও, একজন হারলেন

এক বিজেপি বিধায়ক জিতলেও, একজন হারলেন

বিজেপির পক্ষ থেকে দুই বিধায়ক প্রার্থী হয়েছিলেন। একজন জিতলেও, একজন হারলেন। একটিমাত্র ওয়ার্ড বিজেপির দখলে গিয়েছে, সেখানে এক বিজেপি বিধায়ক জয়ী হয়েছেন। আর একটি ওয়ার্ডে হার হয়েছে কাঁথি উত্তরের বিজেপি বিধায়কের। বিধায়ক সুমিতা সিংহের পরাজিত হয়েছেন তৃণমূল প্রার্থী রীনা দাসের কাছে।

২১-এ ২১ হল না, বিজেপি দুটি ওয়ার্ডে জয়ী

২১-এ ২১ হল না, বিজেপি দুটি ওয়ার্ডে জয়ী

২১ ওয়ার্ড বিশিষ্ট কাঁথি পুরসভার মধ্যে ১০ ও ১৭ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছে বিজেপি। তৃণমূল জয়ী হয়েছে ১৮টি ওয়ার্ডে। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ আসনে জিতে কাঁথিতে ক্ষমতা ধরে রাখল তৃণমূল। তৃণমূল চেয়েছিল শুভেন্দু-গড়ের এই পুরসভায় ২১-এ ২১ করতে। তা করতে সফল হল না তৃণমূল। তিনটি আসন তাঁদের হাতছাড়া হল।

অধিকারীদের পরিবর্তে গিরি-পরিবারের রাজ!

অধিকারীদের পরিবর্তে গিরি-পরিবারের রাজ!

সেই নিরিখে কাঁথিতে পালাবদল হল এবার। অধিকারী-রাজ ধূলিসাৎ হল কাঁথি পুরসভা থেকে। প্রায় সাড়ে তিন দশক পর অধিকারীদের ছাড়া অন্য কাঁথি পুরসভা বোর্ড গঠিত হতে চলেছে। এবার কাঁথি পুরসভায় শিশির-শুভেন্দুকে হারিয়ে জয়ী হলেন অখিল-সুপ্রকাশ গিরিরা। অখিল গিরি দায়িত্ব নিয়ে হারালেন শুভেন্দুদের। তাঁর ছেলে সুপ্রকাশ গিরি এবার জয়ী হলেন। এখন দেখার এই পুরসভায় অধিকারীদের পরিবর্তে গিরি-পরিবারের রাজ শুরু হয় কি না।

হার বুঝেই অধিকারীরা আগে থেকেই সরে গিয়েছিল!

হার বুঝেই অধিকারীরা আগে থেকেই সরে গিয়েছিল!

কাঁথি পুরসভায় তৃণমূলের এই উত্থান শুভেন্দু অধিকারী পক্ষে সুখকর নয়। বিধানসভা নির্বাচনে বাওয়ায় ভেসে কোনওরকমে উতরে গেলেও পুরসভা নির্বাচনে সেই দাপট ধরে রাখতে পারলেন না শুভে্ন্দু অধিকারী। এবার কাঁথি পুরসভার উপর বিশেষ নজর ছিল তৃণমূলের। কাঁথি পুরসভায় যে বিজেপি ভালো অবস্থানে ছিল না, তা তাঁদের প্রচারেই বোঝা গিয়েছিল। শুভেন্দু অধিকারীকে ময়দানে দেখা যায়নি ভোটের দিন। এমনকী অধিকারীদের কাউকেই প্রার্থী করেনি এবার বিজেপি। এখন প্রশ্ন উঠছে, তবে কি নিশ্চিত হার বুঝেই অধিকারীরা আগে থেকেই সরে গিয়েছিল কাঁথি পুরসভা থেকে। পুরভোটের ফল কিন্তু তা-ই ইঙ্গিত করছে।

তৃণমূল বিপুল জয় পায় অধিকারী-রাজ খর্ব করে

তৃণমূল বিপুল জয় পায় অধিকারী-রাজ খর্ব করে

বিজেপির অভিযোগ, কাঁথি পুরসভায় ভোট হয়নি। ভোটের নামে প্রহসন হয়েছে। তাই কাঁথি পুরসভার ভোট নিয়ে আদালতে মামলা করেন শুভেন্দু-অনুজ সৌমেন্দু অধিকারী। তবে আদালত সেই মামলায় ভোট গণনা বন্ধ করার নির্দেশ দেয়নি। সেই অনুয়ায়ী অন্য পুরসভার সঙ্গে কাঁথি পুরসভার ভোট গণনাও হয়। সেখানে তৃণমূল বিপুল জয় পায় অধিকারী-রাজ খর্ব করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+