Lok Sabha Election Results 2024: ঘরের ছেলে দেবকেই বেছে নিলেন ঘাটালবাসী, হেরে কারচুপির অভিযোগ হিরণের

কয়লাপাচারের টাকা নিয়ে ছবি তৈরির অপবাদ। ঘরের ছেলের নামে কুকথা সহ্য করলনা ঘাটালবাসী। বিপুল ভোটে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব। হেরে গিেয় বিজেপি প্রার্থী হিরণ অভিযোগ করেছেন ইভিএম হ্যাকিং হয়েছে। পুরোটাই চক্রান্ত।

ভোটের দিন ঘাটাল লোকসভা কেন্দ্রের একাধিক জায়গায় দৌড়ে বেড়িয়েছেন হিরণ। কেশপুরে বিপুল বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তাঁকে। বারবার হিরণ অভিযোগ করেছিলেন বিজেপি কর্মী সমর্থকদের ভয় দেখিয়ে ভোট দিতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবকে একেবারে ফুরফুরে মেজাজে দেখা গিয়েছিল। বুথে গিয়ে সেলফি তুলেছেন ভোটারদের সঙ্গে। বাইকে করে বুথে বুথে ঘুরে বেড়িয়েছিলেন তিনি।

DEV

হিরণ দেবের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করলেও দেব কিন্তু হিরণের বিরুদ্ধে কোনও অভিযোগ করেছিলেন। দেব কয়লা পাচারের টাকা নিয়ে ছবি করেছিলেন বলে অভিযোগ করে সুর চড়িয়েছিলেন শুভেন্দু অধিকারীও। কিন্তু দেবকে কখনও হিরণের বিরুদ্ধে তেমন ভাবে আক্রমণ করতে শোনা যায়নি। তবে ভোটের টিকিট পেয়ে তিনি বারবার দাবি করেছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান যাতে দ্রুত কার্যকর করা যায় সেটাই তাঁর টার্গেট থাকবে।

জয়ের দিনেও ভোটারদের সঙ্গে ফুরফুরে মেজাজে দেখা গিয়েছে তাঁকে। সবুজ আবিরে ঘাটালবাসী রাঙিয়ে দিয়েছেন তাঁকে। দেব অভিনেতা হলেও কখনও ঘাটালবাসীর কাছে সেই সেলিব্রেটি সুলভ আচরণ করেননি। দেবের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ করতেও ছাড়েননি হিরণ। কিন্তু শেষ পর্যন্ত কোনও অভিযোগই ধোপে টিকল না। দেবকেই বিপুল ভোটে জেতালেন ঘাটালবাসী।

ভোট ঘোষণার আগে রাজনীতি ছেড়ে দেবেন বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন অভিনেতা দেব। তারপরেই অভিনেতাকে নিয়ে জরুরি বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষে আবার ঘাটাল কেন্দ্রে প্রার্থী হন তিনি। তারপরেই তাঁকে কয়লা পাচার কাণ্ডের তদন্তে তলব করে ইডি। জয়ের পর হিরণকে নিয়ে মুখ খুলেছেন দেব। তিনি অভিযোগ করেছেন যেভাবে বিজেপি প্রার্থী তাঁকে আক্রমণ করেছে তাতে বিজেপির ভোটাররাও তাঁকে ভোট দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+