বিজেপি নেতাদের বাড়িতে হাজির তৃণমূল নেতৃত্ব, নন্দীগ্রামে থরহরিকম্প গেরুয়া শিবিরে

বিজেপি নেতাদের বাড়িতে হাজির তৃণমূল নেতৃত্ব, নন্দীগ্রামে থরহরিকম্প গেরুয়া শিবিরে

নন্দীগ্রামে বিজেপিতে বিদ্রোহের মেঘ ক্রমশ ঘনিয়ে উঠছে। বিক্ষুব্ধ বিজেপি নেতারা ইতিমধ্যেই পদ ছাড়ার কথা ঘোষণা করেছেন। তারপর তাঁদের অনুগামী নেতারা দল ছাড়ার হুমকি দিয়ে রেখেছেন। নন্দীগ্রাম বিজেপিতে বিদ্রোহ দানা বাঁধতেই তৃণমূল নেতারা সদলবলে আসরে নেমে পড়েছেন। তাতেই থরহরিকম্প গেরুয়া শিবিরে।

বিজেপির বিক্ষুদ্ধ নেতাদের বাড়িতে তৃণমূল

বিজেপির বিক্ষুদ্ধ নেতাদের বাড়িতে তৃণমূল

নন্দীগ্রামের দুই বিক্ষুব্ধ নেতা জয়দেব দাস এবং বটকৃষ্ণ দাসের বাড়িতে সোমবার হঠাৎ হাজির হন নন্দীগ্রামের তৃণমূল নেতারা। নন্দীগ্রাম ব্লক তৃণমূলের সভাপতি বাপ্পাদিত্য গর্গ-সহ অন্যান্য নেতারা বিজেপির বিক্ষুদ্ধ নেতাদের বাড়িতে হাজির হন। তাঁদের সরাসরি তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান জানান নন্দীগ্রাম ব্লকের নেতারা।

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িক পড়বে?

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িক পড়বে?

নন্দীগ্রামের দুই বিক্ষুব্ধ নেতার সঙ্গে তাঁদের বড়িতে গিয়ে তৃণমূল নেতৃত্বের দেখা করার পর থেকেই নতুন জল্পনার পারদ চড়তে শুরু করে। তবে কি বিজেপির বিক্ষুব্ধ নেতারা পাড়ি জমাবেন তৃণমূলে, শুধু জল্পনা নয় রাজনৈতিক বিশেষজ্ঞরাও বলতে শুরু করেন নন্দীগ্রামে বিজেপিতে বড় ভাঙন লাগতে চলেছে। শীঘ্রই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার হিড়িক শুরু হবে।

বিজেপিতে বিদ্রোহ ক্রমেই চওড়া হচ্ছে!

বিজেপিতে বিদ্রোহ ক্রমেই চওড়া হচ্ছে!

এদিকে নন্দীগ্রামের ঘটনা নিয়ে যখন তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে, তখন পাঁশকুড়ার চার বিক্ষুব্ধ বিজেপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। বিজেপি রাজ্য নেতৃত্বের এই বহিষ্কারের সিদ্ধান্তের পর প্রশ্ন উঠেছে, তবে কি পূর্ব মেদিনীপুর বিজেপিতে বিদ্রোহ ক্রমেই চওড়া হচ্ছে? তার ফলে নন্দীগ্রামের পর পাঁশকুড়াতেও বিজেপিতে বিদ্রোহ বাড়ছে।

তৃণমূল জাল বিছনো শুরু করে দিয়েছে

তৃণমূল জাল বিছনো শুরু করে দিয়েছে

নন্দীগ্রামের পর পাঁশকুড়াতেও বিজেপিতে কোন্দল শুরু হওয়ায় তৃণমূল টিপ্পনী কাটতে শুরু করেছে। তবে শুধু টিপ্পনি কেটেই ক্ষান্ত থাকছে না তৃণমূল। দল আরও বাড়াতে তৎপর হয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল জাল বিছনো শুরু করে দিয়েছে। নন্দীগ্রামের বিজেপি নেতাদের ইঙ্গিত পেয়েই বাড়িতে পৌঁছে গিয়েছে তৃণমূল নেতৃত্ব।

নন্দীগ্রাম বিজেপিতে বিদ্রোহ, মাথায় হাত শুভেন্দুর

নন্দীগ্রাম বিজেপিতে বিদ্রোহ, মাথায় হাত শুভেন্দুর

যে নন্দীগ্রামে রাজ্যে পরিবর্তনের সোপান তৈরি করেছিল, তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে বিতর্কিত জয় তুলে নিয়েছিলেন শুভেন্দু অধিকারী, সেই নন্দীগ্রামেই ফের রাজনৈতিক পালাবদল ঘটতে চলেছে বলে জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। পঞ্চায়েত ভোটের আগে ফের উল্টো সুরে গান গাইছে নন্দীগ্রাম। শুভেন্দুর পক্ষে নন্দীগ্রাম বিজেপিতে এই বিদ্রোহ আদৌ সুখকর নয়।

পঞ্চায়েত ভোটের আগে বিজেপিতে ভাঙন প্রবণতা

পঞ্চায়েত ভোটের আগে বিজেপিতে ভাঙন প্রবণতা

এখন প্রশ্ন, নন্দীগ্রামে হঠাৎ কেন তাল কেটে গেল বিজেপির? পঞ্চায়েত ভোটের আগে বিজেপিতে ভাঙন প্রবণতা নিয়ে এখন সরগরম একদা তৃণমূলের আন্দোলনভূমি নন্দীগ্রাম। ফের একবার নন্দীগ্রামে তৃণমূলের পক্ষে রাজনৈতিক বদল আসতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। বিজেপির জেলা কমিটির সদস্য ও চণ্ডীপুর মণ্ডল ২-এর ইনচার্জ জয়দেব দাস ও রাজ্য যুব মোর্চার সদস্য বটকৃষ্ণ দাস পদ ছেড়ে বিদ্রোহ ঘোষণা করেছেন। এই দুই নেতার ঘনিষ্ঠরাও শনিবার ক্ষোভ উগরে দিয়ে দল ছাড়ার হুমকি দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+