শুভেন্দুর সভার আগে খেজুরিতে তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তেজনা
শুভেন্দুর সভার আগে খেজুরিতে তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তেজনা
তৃণমূল বিজেপি সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে খেজুরিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, র্যাফ, কমব্যাট ফোর্স।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের জবাব দিতে মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের খেজুরিতে পালটা সভা করার কথা ছিল বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। শুভেন্দু অধিকারীর সভায় যাওয়ার আগে বিজেপির মিছিলে তৃণমূল হামলা করে বলে অভিযোগ। এনিয়েই দুপক্ষের খেজুরিতে সংঘর্ষের সূত্রপাত। মূলত মিছিলের - পাল্টা মিছিলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। খেজুরির বারাতলায় দু;পক্ষের ইটবৃষ্টি, মারামারি ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী র্যাফ, কমব্যাট ফোর্স। বহু চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। কিন্তু ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মী। আহত দুপক্ষেরই কয়েকজন।
বিজেপির অভিযোগ, এই হামলার ফলে তাদের বেশ কয়েকজন কর্মী জখম হয়েছেন। যদিও এই হামলার সঙ্গে তাদের কর্মীরা কোনওভাবে জড়িত নয় বলে দাবি রাজ্যের শাসকদল তৃণমূলের। উল্টে বিজেপিই উত্তেজনা তৈরির জন্য এই পরিকল্পনা করে রেখেছে বলে তৃণমূলের অভিযোগ।












Click it and Unblock the Notifications