মাত্র ৫ মিনিটে কমে গেল বাংলায় ভোটের হার! যান্ত্রিক ত্রুটিই দেখছে কমিশন

এমনকি কেন্দ্রীয় নির্বাচন কমিশনও এই বিষয়ে কিছু করছে না বলে অভিযোগ। ইতিমধ্যে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। বিস্তারিত অভিযোগ জানানো হয়েছে। তবে এরই মধ্যে ঘটে গিয়েছে রহস্যময় এক ঘটনা। এক ধাক্কায় কমে গেল ভোটের

বেলা বাড়াতেই বদলে যাচ্ছে ছবিটা। একের পর এক জায়গা থেকে অশান্তির খবর আসছে। প্রশ্নের মুখে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা।

এমনকি কেন্দ্রীয় নির্বাচন কমিশনও এই বিষয়ে কিছু করছে না বলে অভিযোগ। ইতিমধ্যে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। বিস্তারিত অভিযোগ জানানো হয়েছে। তবে এরই মধ্যে ঘটে গিয়েছে রহস্যময় এক ঘটনা। এক ধাক্কায় কমে গেল ভোটের হার। কীভাবে ভোটের হার কমে যেতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছে শাসকদল তৃণমূল।

কি ঘটেছে ঘটনা?

কি ঘটেছে ঘটনা?

কমিশনের অ্যাপে ভোটগ্রহণের হার নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য! হঠাত করে ভোটের হার কম দেখানোর অভিযোগ। আজ শনিবার প্রথম দফার ভোটগ্রহণে কাঁথি দক্ষিণ ও কাঁথি উত্তরের হার নিয়ে প্রশ্ন তুলেছে তারা। কমিশনের টার্নআউট অ্যাপের স্ক্রিনশট প্রকাশ করে তাদের প্রশ্ন কী করে ৫ মিনিটের মধ্যে কমে গেল ভোটগ্রহণের হার। তৃণমূল যে ২টি স্ক্রিনশট প্রকাশ করেছে তার একটিতে সকাল ৯.১৩ মিনিটে ও অপরটি বেলা ৯.১৭ মিনিটের ভোটগ্রহণের হারের তথ্য দেখা যাচ্ছে। তাতে দেখা যাচ্ছে প্রথমে কাঁথি উত্তর ও কাঁথি দক্ষিণে ভোটগ্রহণের হার ছিল যথাক্রমে ১৮.৯৫ ও ১৮.৪৭ শতাংশ। ৫ মিনিটের মধ্যে তা কমে হয়েছে যথাক্রমে ৯.৪০ ও ১০.৬০ শতাংশ। কী করে ৫ মিনিটের মধ্যে ভোটগ্রহণের হার অর্ধেক হয়ে গেল কমিশনের কাছে টুইটে সেই প্রশ্ন করেছে তৃণমূল।

তৃণমূলের টুইট সামনে আসার পরেই নড়েচড়ে বসেছে কমিশন

তৃণমূলের টুইট সামনে আসার পরেই নড়েচড়ে বসেছে কমিশন

এক ধাক্কায় ভোটের হারে এত বড় পরিবর্তন। বিষয়টি সামনে আসার পরেই নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচন কমিশনের আইটি সেলকে এই বিষয়টি দেখতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অ্যাপ যারা দেখছে তাঁদেরকেও বিষয়টি দেখার কথা বলা হয়েছে। তবে প্রাথমিক অনুমান, যান্ত্রিক ত্রুটির ফলেই এই ঘটনা ঘটেছে।

কমিশনে নালিশ তৃণমূলে

কমিশনে নালিশ তৃণমূলে

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তৃণমূল কংগ্রেসের। একগুচ্ছ দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ শাসকদল। কেন্দ্রীয় বাহিনীও ভোটারদের প্রভাবিত করছে বলে অভিযোগ।

‘তৃণমূলে ভোট দিলেও তা পড়ছে বিজেপিতে’

‘তৃণমূলে ভোট দিলেও তা পড়ছে বিজেপিতে’

'তৃণমূলে ভোট দিলেও তা পড়ছে বিজেপিতে'। এমন মারাত্মক অভিযোগ খাস শুভেন্দুর এলাকায়। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ। এমনকি এই ঘটনায় ভোটারদের অবরোধ। শনিবার সকালে নির্বাচনকে কেন্দ্র করে উত্তর ও দক্ষিণ কাঁথির পরিস্থিতির প্রতিক্রিয়া জানালেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'উত্তর ও দক্ষিণ কাঁথির একাধিক জায়গা নিয়ে অভিযোগ এসেছে। আমরা নির্বাচন কেন্দ্রে অভিযোগ জানানোর পরে কেন্দ্রীয় বাহিনী আসে।' তাঁর প্রতিক্রিয়ায় শুভেন্দু বলেন, 'রাতে পাকিস্তানিরা গোলমাল করেছে। ফুলবাড়ি ও সিরিয়ায় গোলমাল করেছে। পটাশপুরের ওসিকে বোমা মারা হয়েছে। তাঁরা কোনও রাজনৈতিক দলের বলে আমি মনে করি না

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+