নন্দীগ্রামের আকাশে উড়ছে কমিশনের কপ্টার, অপ্রীতিকর ঘটনা এড়াতে জারি ১৪৪ ধারা

হেভিওয়েটদের নিয়ে এসে শেষবেলার প্রচারে ঝড় তুলেছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে নন্দীগ্রামের অলিতে গলিতে, পাড়ায় পাড়ায় ঘুরে ভোট চেয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে হাইভোল্টেজ নন্দীগ্রাম নিয়ে বিশেষ তৎপরতা

আর মাত্র হাতে গোনা সময়। তারপরেই হাইভোল্টেজ ভোট শুরু হয়ে যাবে বাংলায়। দ্বিতীয় দফায় একুশের ভোটের হটস্পট নন্দীগ্রামে ভোট। এই কেন্দ্রের দিকেই তাকিয়ে আছে বাংলা।

একদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। হেভিওয়েটদের নিয়ে এসে শেষবেলার প্রচারে ঝড় তুলেছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে নন্দীগ্রামের অলিতে গলিতে, পাড়ায় পাড়ায় ঘুরে ভোট চেয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে হাইভোল্টেজ নন্দীগ্রাম নিয়ে বিশেষ তৎপরতা নন্দীগ্রামে। সে বিধানসভা কেন্দ্রের আকাশে উড়ছে নির্বাচন কমিশনের হেলিকপ্টার। আকাশপথেই চলছে নজরদারি।

১৪৪ ধারা নন্দীগ্রামে

১৪৪ ধারা নন্দীগ্রামে

হাইভোল্টেজ লড়াই। সতর্ক কমিশন। আর তাই কোনও জায়গাতেই ফাঁক রাখতে চাইছে না নির্বাচন কমিশন। আর সে কারণে মঙ্গল সাড়ের চারটের পর থেকেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। কোথায় একসঙ্গে বেশি লোক জড়ো হতে পারবেন না। বারবার মাইকে সে বিষয়টি প্রচার করা হচ্ছে। এছাড়াও নন্দীগ্রামে ঢোকার মুখে নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক গাড়ি, ব্যাক্তিকে পরীক্ষা করা হচ্ছে। করা হচ্ছে চেকিংয়ের ভিডিগ্রাফিও। একেবারে কড়া হাতে মোকাবিলা করা হচ্ছে।

নন্দীগ্রামের সব বুথ স্পর্শকাতর

নন্দীগ্রামের সব বুথ স্পর্শকাতর

নন্দীগ্রামের সব বুথকেই স্পর্শকারত হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শুধুমাত্র নন্দীগ্রামেই ২০০০-র বেশি আধাসেনা মোতায়েন করা হচ্ছে। প্রতিবুধে ৮ জন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে জানানো হয়েছে কমিশনের তরফে। ভোটের আগের দিন থেকেই নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। এছাড়াও সমস্ত বুথেই থাকবে মাইক্রো অবজার্ভার। ৭৫ শতাংশ বুথে ওয়েব কাস্টের মাধ্যমে নজরদারি চালানো হবে। নন্দীগ্রামে ১ জন করে সাধারণ পর্যবেক্ষক, পুলিশ পর্যবেক্ষক ও ব্যয় পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে।

বহিরাগত ইস্যুতে সতর্ক কমিশন

বহিরাগত ইস্যুতে সতর্ক কমিশন

নন্দীগ্রামে বহিরাগতরা জড়ো হয়েছে। রাতের অন্ধকারে ভোটারদের ভয় দেখাচ্ছে তাঁরা। এমনটাই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এমনকি তৃণমূলের তরফেও একাধিক বার কমিশনে এই বিষয়ে জানানো হয়েছে। শাসকদলের অভিযোগ, বিভিন্ন বাড়িতে বহিরাগতদের জড়ো করে রাখা হয়েছে। সেই বিষয়ে সতর্ক নির্বাচন কমিশন। কমিশন সূত্রের খবর, সমস্ত হোটেল, লজগুলিতে বাড়তি নজরদারি রাখতে বলা হয়েছে স্থানীয় থানাগুলিকে।

ডিএম-এসপি এবং আধিকারিকদের নিয়ে বৈঠক

ডিএম-এসপি এবং আধিকারিকদের নিয়ে বৈঠক

মঙ্গলবার ৪ জেলার ডিএম-এসপি এবং আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজি। সূত্রের খবর, নন্দীগ্রামের মতো হেভিওয়েট কেন্দ্রে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে। কমিশন সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীরা ভোট চলাকালীন যখন বুথে বুথে ঘুরবেন, তখন যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করতে বলা হয়েছে। এই পরিস্থিতিতে, নন্দীগ্রামের ক্ষেত্রে বাড়ানো হচ্ছে সেক্টর অফিসারের সংখ্যা। মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী যে নিরাপত্তারক্ষী পান, সেই নিরাপত্তা রক্ষীরাই ভোটের দিন তাঁদের সঙ্গে থাকবেন।

ভোটের আগে রদবদল

ভোটের আগে রদবদল

ভোটের আগে বড় রদবদল পূর্ব মেদিনীপুরে। পক্ষপাতের অভিযোগে সরিয়ে দেওয়া হল মহিষাদলের সিআইকে। ভোটের ঠিক ২৪ ঘণ্টা আগে এমন কড়া সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। মহিষাদলের সিআই বিচিত্র বিকাশ রায়ের জায়গায় এসেছেন শীর্ষেন্দু দাস। সরানো হয়েছে হলদিয়ার এসডিপিওকেও। হলদিয়ার এসডিপিও বরুন বৈদ্যর জায়গায় দায়িত্বে আনা হয়েছে উত্তম মিত্রকে। সরানো হয়েছে বালিগঞ্জের রিটার্নিং অফিসার অরিন্দম মানিকেও। নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে। ভোটের কোনও কাজে থাকতে পারবেন না অপসারিত অফিসাররা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+