Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দিঘায় ফুঁসছে সমুদ্র, হামুনের প্রভাবে বইছে হাওয়া, কালো মেঘ আকাশে

সময় যত এগোচ্ছে, ততই যেন রূপ বদলাচ্ছে সমুদ্র। দিঘা সমুদ্রের আরও কাছে এগিয়ে এসেছে ঘূর্ণিঝড় হামুন। ক্রমশ সঞ্চয় করে স্থলভাগের দিকে আসছে সে। উপকূল অঞ্চলে ইতিমধ্যেই প্রচার শুরু হয়ে গিয়েছে। সমুদ্র উত্তাল হচ্ছে। তার রূপ বদল হচ্ছে।

বঙ্গোপসাগরে তৈরি হওয়ার নিম্নচাপ ঘূর্ণিঝড়ের আকার নিয়েছে। ক্রমশ সেটি স্থলভাগের দিকে এগোচ্ছে। পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূলীয় অঞ্চলে তার প্রভাব পড়বে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশে স্থলভাগে এই ঘূর্ণিঝড় আছে পড়বে। কিন্তু তার আগে বাংলার উপকূলের অংশগুলিতে ঝড়ের প্রভাব থাকবে বলে খবর।

দিঘায় ফুঁসছে সমুদ্র, হামুনের প্রভাবে বইছে হাওয়া, কালো মেঘ আকাশে

আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলার উপকূলীয় অঞ্চল দিয়ে ঝড়ের প্রভাব থাকবে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলে প্রশাসনিক নজরদারি বাড়ানো হয়েছে। আগামী ২৫ তারিখ ঘূর্ণিঝড় হামুন স্থলভাগের উপর আছড়ে পড়বে। এই কয়েকদিন সমুদ্র উত্তাল থাকবে।

পূর্ব মেদিনীপুরের দিঘা, মন্দারমণি সমুদ্র উপকূলবর্তী এলাকা জুড়ে শুরু হয়েছে নজরদারি। মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর, দিঘা সমুদ্র সৈকতগুলি ফাঁকা রাখা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে টহলদারি চলছে। পর্যটকরা যাতে জলে নামতে না পারে, সেদিকেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সমুদ্র ক্রমশ তার রূপ বদলাচ্ছে। আকাশ ক্রমশ কালো মেঘে ঢেকে আসছে। হাওয়ার গতিবেগ বাড়ছে পাল্লা দিয়ে। এই খবর লেখার সময় দিঘা থেকে ঘূর্ণিঝড়ের দূরত্ব মাত্র ২৭০ কিলোমিটার। অর্থাৎ বাংলার উপকূলের যথেষ্ট কাছে রয়েছে সেটি। ফলে পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলবর্তী এলাকায় তার যথেষ্ট প্রভাব পড়বে। এমন আশঙ্কা করা হচ্ছে।

এদিন ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে সমুদ্র উপকূলবর্তী এলাকায় হাওয়া দেবে। এমনই জানানো হচ্ছে হাওয়া অফিস থেকে। আজ মঙ্গলবার বিজয়া দশমীর দিনেও উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড় আসার আগে বৃষ্টির পরিমাণ সামান্য বাড়ার সম্ভাবনা থাকছে। বুধবার রাত পর্যন্ত ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা থাকছে।

পর্যটকদের সমুদ্রে নামা এখন নিষেধ। পুলিশ ও নুলিয়ারা ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে। মাইকিংয়ে চলছে জোর প্রচার। নজরদারি এড়িয়ে যাতে কেউ জলে নামতে না পারে, সেদিকেও খেয়াল রাখা হচ্ছে। সমুদ্র উত্তল থাকবে এই সময়। তাই মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+