ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়বে ৬০ কিলোমিটার দূরে বালাসোরে, দিঘায় জারি রেড অ্যালার্ট
হাওয়া অফিস ঘূর্ণিঝড় ইয়াসের পূর্বাভাসে জানিয়েছে, বাংলা এ যাত্রায় রক্ষা পারে। শুধু পূর্ব মেদিনীপুর অর্থাৎ দিঘার উপকূলবর্তী অঞ্চলে ইয়াসের প্রভাব পড়তে চলেছে। ওড়িশার বালেশ্বরে ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়ার কথা।
হাওয়া অফিস ঘূর্ণিঝড় ইয়াসের পূর্বাভাসে জানিয়েছে, বাংলা এ যাত্রায় রক্ষা পারে। শুধু পূর্ব মেদিনীপুর অর্থাৎ দিঘার উপকূলবর্তী অঞ্চলে ইয়াসের প্রভাব পড়তে চলেছে। ওড়িশার বালেশ্বরে ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়ার কথা। তারপর দিঘা হয়ে তা চলে যাবে ঝাড়খণ্ডের দিকে। দিঘায় যেহেতু ঝড় তাণ্ডব চালাতে পারে, সেখানেও রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

বাংলার মধ্যে দিঘায় ঝড়ের সবথেকে বেশি প্রভাব পড়বে
আবহাওয়া দফতরের পূর্বাভাস, অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশার বালেশ্বর সংলগ্ন এলাকায় ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার বেগে ঝড় বইবে। অতিভারী বৃষ্টি হতে পারে। দিঘাও তার বাইরে নয়। বাংলার মধ্যে দিঘায় সবথেকে বেশি প্রভাব পড়বে ঝড়ের। তাই আগে থেকেই সতর্কতা অবলম্বন করেছে বাংলার প্রশাসন।

দিঘায় রেড অ্যালার্ট বা লাল সতর্কতা জারি
বাংলায় প্রায় লকডাউন এই করোনার আবহে। তার ফলে এমনিতেই পর্যটকশূন্য হয়ে রয়েছে। তারপর গত কয়েকদিন ধরে সাইক্লোন মোকাবিলায় মাইকিং করছে প্রশাসন। সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবার দিঘায় রেড অ্যালার্ট বা লাল সতর্কতা জারি করা হয়েছে।

দিঘার পাশাপাশি শঙ্করপুর বা তাজপুরেও সতর্কতামূলক ব্যবস্থা
দিঘার পাশাপাশি শঙ্করপুর বা তাজপুরেও প্রশাসনের তরফে সমস্তরকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঝড় মোকাবিলার প্রস্তুতি এবং সতর্কতামূলক প্রচার সারা হয়েছে সাগরও। ঘোড়ামারা দ্বীপ থেকেও বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। তবে এদিন আবহাওয়া দফতরের পূর্বাভাস জারির পর স্পষ্ট বাংলা ইয়াসের হাত থেকে রক্ষা পেতে চলেছে। শুধু পূর্ব মেদিনীপুর ও দিঘাকে ইয়াসের ঝাপটা সহ্য করতে হবে ভালোমতো।

৬০ কিলোমিটার দূরে ঝড়ের ল্যান্ডফল, তাই দিঘায় প্রভাব
ঘূর্ণিঝড় ইয়াস পারাদ্বীপ ও দিঘার মধ্যে কোথাও ল্যান্ডফল করতে পারে, এই আভাস আগে থেকেই দিয়ে রেখেছিল আলিপুর হাওয়া অফিস। সেইমতোই পারাদ্বীপ ও দিঘার মধ্যে বালাসোরে বা বালেশ্বরে আছড়ে পড়ছে ইয়াস। বালাসোর থেকে দিঘার দূরত্ব মাত্র ৬০ কিলোমিটার। তাই দিঘা ইয়াসের প্রভাবমুক্ত হতে পারছে না।












Click it and Unblock the Notifications