দেরি করে পুজোর অনুমতি, তমলুকের পটুয়া পাড়ায় প্রতিমা তৈরির ব্যস্ততা তুঙ্গে

দেরি করে পুজোর অনুমতি, তমলুকের পটুয়া পাড়ায় প্রতিমা তৈরির ব্যস্ততা তুঙ্গে

‌করোনা সঙ্কটে পুজো হবে কি হবে না তা নিয়েই বিশাল ধন্ধে ছিলেন কলকাতা সহ রাজ্যের বিভিন্ন পুজো উদ্যোক্তারা। এরই মধ্যে খুশির খবর শোনালো রাজ্য সরকার। এ বছর পুজো হবে বলে ঘোষণা করা হল। ঘোষণার পরই জোরকদমে কাজ শুরু করে দেয় পূর্ব মেদিনীপুরের তমলুকের আটঘড়া গ্রামের পটুয়া শিল্পীরা।

দেরি করে পুজোর অনুমতি, তমলুকের পটুয়া পাড়ায় প্রতিমা তৈরির ব্যস্ততা তুঙ্গে


অনেকটা দেরি করেই কাজ শুরু করেছে তাঁরা। কিন্তু তাতে কি রাজ্য সরকারের এই ঘোষণাতেই তো স্বস্তি মিলেছে তাঁদের। হাতে মাত্র আর কয়েকটা দিন, তাই পটুয়া পাড়ায় ব্যস্ততা তুঙ্গে। প্রসঙ্গত, রাজ্য সরকার পুজো উদ্যোক্তাদের ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করার স্বস্তি মিলেছে পুজো কমিটি গুলোরও। তাঁরাও উৎসাহের সঙ্গে প্রতিমার বায়না দিয়ে গিয়েছেন আটঘড়ার পটুয়া পাড়াতে। প্রতিমা সজ্জার কাজ এখন প্রায় শেষ পর্যায়ে, হাত লাগিয়েছেন মহিলারাও। তবে নতুন কোনও অর্ডার নিতে পারেননি শিল্পীরা, কারণ হাতে সময় যে বড় কম, তাই ইচ্ছা থাকলেও উপায় নেই। বরঞ্চ যে কটা প্রতিমা তৈরির কাজ পেয়েছেন সেগুলির কাজই সুন্দর করে শেষ করতে চাইছেন তাঁরা।

কলকাতার কুমোরটুলির প্রতিমা তৈরির কাজও শেষ। এখন এক–এক করে পুজো উদ্যোক্তারা এসে প্রতিমা নিয়ে চলে যাচ্ছেন। বুধবার থেকেই পুজো উদ্বোধন শুরু হয়ে যাবে। তাই প্রতিমা নিয়ে যাওয়ার ব্যস্ততা চরমে। এসবের পর কুমোরটুলির ফাঁকা ঘরে শুধু শিল্পী ও পরের বছরের অপেক্ষা ছাড়া আর কিছুই নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+