নির্বাচনের দিন ঘোষণার আগেই ময়নায় উত্তেজনা, তৃণমূলের কার্যালয় ভাঙচুর

লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়নি। তার আগেই শুরু হয়ে গেল রাজনৈতিক উত্তেজনা। তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর করা হল। ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরে ময়না।

তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পোস্টার ছেড়া হল তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যর। অপর দিকে দেবাংশুর গাড়ি আটকে সামান্য বিক্ষোভ দেখালেন তৃণমূলের কর্মীরাই। যদিও কিছু সময়ের মধ্যেই সেইসব মিটে যায়।

TMC Party Office

আজ শুক্রবার ময়নায় নির্বাচনী কর্মসূচিতে উপস্থিত তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাংশু ভট্টাচাৰ্য। দেবাংশুর কর্মসূচির আগের দিন রাত্রি থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল ময়না। ময়নার গোজিনা গ্রাম পঞ্চায়েতের মধুর কিআরানা বুথে এই ঝামেলা হয়। প্রথমে তৃণমূলের পতাকা লাগানো কেন্দ্র করে বাক বিতন্ডা বাঁধে তৃণমূল এবং বিজেপির মধ্যে।

পরিস্থিতি সামলাতে পুলিশকে আসতে হয়। রাত এগারোটা নাগাদ তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর করে বিজেপি। এমনটাই অভিযোগ করছে তৃণমূলের কর্মীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও ভাঙচুর করা হয়েছিল। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

আজ সেই কার্যালয়ে উপস্থিত হন দেবাংশু ভট্টাচার্য। উত্তম সিং এবং চন্দন মন্ডল নামে দুই বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। ময়নায় লোকসভা কেন্দ্রের প্রার্থী পৌঁছানোর ঠিক আগে দেবাংশু ভট্টাচার্যের নামে পোস্টটা লাগানো হয়েছিল। সেটিও ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ।

তৃণমূল কর্মীরা অভিযোগ করছেন, তারা বাকচা গ্রামে কাল রাত থেকে থাকতে পারছেন না বিজেপির ভয়ে। দেবাংশু ভট্টাচার্য বলেন, বিজেপি দখলে থাকা গ্রামের কী অবস্থা দেখুন। বিজেপি গণতন্ত্রের হত্যা করছে। যদিও বিজেপি এই অভিযোগ মানতে নারাজ। ভোট ঘোষণার আগেই উত্তপ্ত হয়ে উঠল ময়না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+