দুই পোলিং এজেন্ট অপহরণ, হয়েছে বুথ দখল! তমলুকে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের দেবাংশু ভট্টাচার্যের
Tamluk Lok Sabha Vote 2024: শনিবার সকালে রাজ্যের আট কেন্দ্র ভোটগ্রহণ শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুরের তমলুক। সকাল থেকেই এই কেন্দ্রের বিভিন্ন জায়গা থাকে অভিযোগ আসছে। হলদিয়ায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে যেমন তৃণমূল বিক্ষোভ দেধিয়েছে, ঠিক তেমনই তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এজেন্ট অপহরণ এবং বুথ দখলের অভিযোগ করেছেন।
ভোট শুরুর পরেই দেবাংশু অভিযোগ করেন নন্দীগ্রামে প্রিসাইডিং অফিসার ভোটারকে দেখিয়ে দিচ্ছেন, কোথায় ভোট দিতে হবে। এছাড়াও তৃণমূলের দুই এজেন্টকে অপহরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এজেন্ট অপহরণের অভিযোগ
এদিন দিনের শুরুতেই দেবাংশু ভট্টাচার্য অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস কর্মীদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। তাদের দুই বুথ এজেন্টকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগও করেন দেবাংশু। তাঁদেরকে কোথায় তুলে নিয়ে যাওয়া হয়েছে, তা তাঁরা জানতে পারেননি।
প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ
দেবাংশু ভট্টাচার্য অভিযোগ করেছেন, নন্দীগ্রামের একটি বুথে প্রিসাইডিং অফিসার উঠে ভোটরকে দেখিয়ে দিচ্ছেন কোথায় ভোট দিতে হবে। বিষয়টি নিয়ে জেনারেল অবজারভারকে হোয়াটসঅ্যাপ করা হয়েছে বলে জানিয়েছেন তমলুকের তৃণমূল প্রার্থী। তিনি বলেন, তারা বিশ্বাস করেন, টুকলি করে পাশ করা যায়, কিন্তু ফার্স্ট হওয়া যায় নাা। শুভেন্দু অধিকারীরা বৃথা চেষ্টা করছেন বলেও দাবি করেন তিনি।
ভোটার কার্ড-আধার কার্ড কেড়ে নেওয়ার অভিযোগ
তিনি আরও অভিযোগ করেছেন, গত দুই দিনে সোনাচূড়ায় অনেক ভোটারের কাছ থেকে ভোটার কার্ডের পাশাপাশি আধাার কার্ড কেড়ে নেওয়া হয়েছে। তিনি দাবি করেছেন, ওইসব লোকজনদের বলা হয়েছে, বাঁচতে চাইলে ওইগুলি জমা দিতে হবে। রবিবার সব ফেরত পাওয়া যাবে। তিনি বলেছেন, সোনাচূড়া আগে থেকে সন্ত্রস্ত হয়ে রয়েছে। তাঁদের কর্মীদের আটকানো হচ্ছে।
তিনি অভিযোগ করেছেন, একটা বাঁশের সাঁকোর অপর পারে চারশো ভোটারপ রয়েছেন। রাতে সেই সাঁকো ভেঙে দেওয়া হয়েছে, যাতে তাঁরা গিয়ে ভোট দিতে না পারেন। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তিনি করেছেন।












Click it and Unblock the Notifications