Tamluk Lok Sabha Election Results 2024 LIVE Updates: তমলুক যাচ্ছে বিজেপির দিকে? এগিয়ে অভিজিৎ
Tamluk Lok Sabha Election Results 2024 LIVE Updates: তমলুক লোকসভা কেন্দ্র। ১৯৫২ থেকে ১৯৬৭ অবধি টানা তিনবার এই কেন্দ্র থেকে সাংসদ হন সতীশচন্দ্র সামন্ত।
১৯৬৭ থেকে ১৯৭৭ অবধি আরও দুই টার্মে তিনিই সাংসদ ছিলেন বাংলা কংগ্রেসের টিকিটে জিতে। ১৯৭৭ সালের লোকসভা ভোটে জনতা পার্টির সুশীল ধাড়া এই কেন্দ্রের সাংসদ হন।

১৯৮০ থেকে ১৯৯৬ সাল অবধি তমলুক কেন্দ্র থেকে চারবার সাংসদ নির্বাচিত হন সিপিআইএমের সত্যগোপাল মিশ্র। ১৯৯৯৬ সালের লোকসভা নির্বাচনে জেতেন কংগ্রেসের জয়ন্ত ভট্টাচার্য। ১৯৯৮ থেকে ২০০৯ সাল অবধি তমলুক কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন সিপিআইএমের লক্ষ্মণচন্দ্র শেঠ।
২০০৯ সালের লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা আসনে বাম দুর্গ ধূলিসাৎ করে তৃণমূল কংগ্রেস। জেতেন শুভেন্দু অধিকারী। ২০১৪ সালে তিনিই জেতেন, কিন্তু ২০১৬ সালে রাজ্য মন্ত্রিসভায় আনার লক্ষ্যে শুভেন্দুকে পদত্যাগ করিয়ে বিধানসভা নির্বাচনে দাঁড় করায় তৃণমূল। উপনির্বাচনে ২০১৬ সালে এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জেতেন দিব্যেন্দু অধিকারী। কিন্তু শুভেন্দুর বিজেপিতে যোগদানের পর থেকে দিব্যেন্দুর সঙ্গেও দূরত্ব বাড়ায় তৃণমূল।
২০০৯ সালে শুভেন্দু জেতেন ১,৭২, ৯৫৮ ভোটে। ২০১৪ সালে তা বেড়ে হয় ২,৪৬, ৪৮১। উপনির্বাচনে দিব্যেন্দু জেতেন ৪,৯৭,৫২৮ ভোটে। ২০১৯ সালে জয়ের ব্যবধান কমে হয় ১,৯০, ১৬৫। এবার এই কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, সিপিআইএমের প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। এই লোকসভা কেন্দ্রে ভোটার ১৮,৫০, ৭৪১।
তমলুক লোকসভা কেন্দ্রের ময়না, হলদিয়া ও নন্দীগ্রাম বিধানসভা ক্ষেত্রে বিজেপির বিধায়ক রয়েছেন। তমলুক, পাঁশকুড়া পূর্ব, নন্দকুমার ও মহিষাদলে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হন তৃণমূলের প্রার্থীরা।
বিকেল ৩টে ১৫ মিনিট- ষষ্ঠ রাউন্ডের গণনার শেষে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ১০,৭৩৭ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্যের চেয়ে।
সকাল ৯টা ১৪ মিনিট- তমলুক লোকসভা কেন্দ্রে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।












Click it and Unblock the Notifications