ভারী বর্ষণে জলমগ্ন তমলুক জেলা হাসপাতাল, দুর্দশা রোগীদের
ভারী বর্ষণে জলমগ্ন তমলুক জেলা হাসপাতাল, দুর্দশা রোগীদের
পর্যাপ্ত নিকাশি ব্যবস্থা না থাকায় দিন কয়েকের ভারী বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে পূর্ব মেদিনীপুর জেলা তমলুক জেলা হাসপাতাল চত্ত্বর। ক্ষোভ বাড়ছে এলাকাবাসীদের মধ্যে।

জানা গিয়েছে, প্রতিবছরই দু-একবার বৃষ্টি হলেই জেলা হাসপাতাল চত্বর জলমগ্ন হয়ে পড়ে। হাঁটু সমান জল পারাপার করতে হয় রোগী সহ রোগীর আত্মীয় পরিজনদের। খোদ জেলা প্রশাসনের নাকের ডগায় এমন অবস্থা দেখা গেলেও কোনরকম হেলদোল নেই প্রশাসনের।
স্থানীয় বাসিন্দদের বক্তব্য, গত কয়েকদিনের বৃষ্টিতে একেবারে জলমগ্ন জেলা হাসপাতাল চত্ত্বরে। প্রত্যেক দিন হাজার হাজার মানুষকে চিকিৎসা পরিষেবার জন্য আসতে হয় এই তমলুক হাসপাতালে। জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি অনেক সময় জেলার বাইরের মানুষজনও চিকিৎসার জন্য এই তমলুক জেলা হাসপাতালে আসেন। কিন্তু অল্প বৃষ্টিতেই যেভাবে তমলুক জেলা হাসপাতাল চত্বর জলমগ্ন হয়ে পড়ে তাতে সমস্যায় পড়ছেন রোগী থেকে শুরু করে রোগীর আত্মীয় পরিজনরা।
খোদ জেলা হাসপাতালে যদি এই অবস্থা থেকে তাহলে অন্যান্য হাসপাতালগুলোর কি অবস্থা হবে তা নিয়ে উঠছে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। প্রশ্ন উঠছে স্বাস্থ্য দফতর ও প্রশাসনের ভুমিকা নিয়েও। হাসপাতাল চত্বরের জলমগ্ন অবস্থা নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষ।












Click it and Unblock the Notifications