Suvendu On Lok Sabha: শুভেন্দু কাঁথি লোকসভা আসনে প্রার্থী! দেওয়াল লিখন নিয়ে কী মন্তব্য বিরোধী দলনেতার?

Suvendu On Lok Sabha Election: আগামী বছর লোকসভা নির্বাচন। সবে পঞ্চায়েত ভোট মিটেছে। জেলায় জেলায় তৃণমূল আধিপত্য বজায় রাখলেও কলকাতা হাইকোর্টের নির্দেশে ঝুলে জয়ী প্রার্থীদের ভবিষ্যৎ।

এরই মধ্যে লোকসভা ভোটের দেওয়াল লিখন শুরু হয়ে গেল। শুভেন্দু অধিকারীর খাসতালুকেই। সেখানে শুভেন্দুকে বিজেপি টিকিটে দাঁড়াতে দেখতে চান ভোটাররা।

Suvendu On Lok Sabha: শুভেন্দু কাঁথি লোকসভা আসনে প্রার্থী!

কাঁথি শহর লাগোয়া পঞ্চায়েতগুলিতেও এবার দারুণ ফল হয়েছে বিজেপির। বাকি কয়েকটি এলাকায় সাংগঠনিক সমস্যার সমাধান করে লোকসভা ভোটে কাঁথি থেকে বিজেপি প্রার্থীকে বিপুল জয় এনে দিতে চাইছেন শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, কাঁথির সাংসদ শুভেন্দুর বাবা শিশির অধিকারী।

ভগবানপুরে শুভেন্দুকে কাঁথি লোকসভা আসনে বিজেপি প্রার্থী চেয়ে যে দেওয়াল লিখন হয়েছে তা ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। বাসুদেববেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বড়বেড়িয়ায় বিজেপি যুব মোর্চার নামে দেওয়াল লিখন শুরু হয়েছে।

Suvendu On Lok Sabha: শুভেন্দু কাঁথি লোকসভা আসনে প্রার্থী!

যিনি দেওয়াল লিখেছেন সেই শুভাশিস পণ্ডিতের কথায়, আমি একজন শিল্পী। দল প্রার্থী ঘোষণা না করলেও আমরা সাধারণ ভোটাররা শুভেন্দু অধিকারীকেই চাই। রাজ্যে যে অশান্তি, অত্যাচার চলছে তার থেকে মানুষকে রক্ষা করতে পারেন একমাত্র তিনিই। তাঁকে দেখেই আমরা রাজনীতি করি। তাই চাই শুভেন্দু অধিকারীই এখান থেকে প্রার্থী হয়ে লড়ুন।

পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ তৃণমূল কংগ্রেস জেতার পর মুখপাত্র কুণাল ঘোষ চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, ক্ষমতা থাকলে শুভেন্দু অধিকারী ভোটে লড়ুক। কাঁথি ও তমলুক আসনটি অধিকারী পরিবারকে ছাড়াই তৃণমূল জিতবে বলেও ঘোষণা করেন দলীয় নেতৃবৃন্দ। এই আবহে নিশ্চিতভাবেই দেওয়াল লিখন অন্য মাত্রা যোগ করল গোটা বিষয়ে।

আজ হাওড়ার পাঁচলায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেওয়াল লিখন প্রসঙ্গে শুভেন্দুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, যিনি লিখেছেন তিনি কেন লিখলেন তাঁকে প্রশ্ন করুন। এর পিছনে তৃণমূল কংগ্রেস যে নেই, সে ব্যাপারে কোন নিশ্চয়তা রয়েছে? তৃণমূলের অনেকেই তো চাইছেন, আমি যাতে বিধানসভায় আর না থাকি। দিল্লিতে চলে যাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+