'পিসি-ভাইপোকে গ্যারেজ করে দেব', নন্দীগ্রাম দিবসে হুঁশিয়ারি শুভেন্দুর

নন্দীগ্রাম দিবসের মঞ্চ আক্রমণাত্মক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন। শুভেন্দু রীতিমত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, পিসি ভাইপোকে গ্যারাজ করে দেব। এমনকী পুলিশকেও নিশানা করে তিনি বলেছেন চটি পুলিশ।

নন্দীগ্রাম দিবসে ফের বিস্ফোরক শুভেন্দু

নন্দীগ্রাম দিবসে ফের বিস্ফোরক শুভেন্দু

নন্দীগ্রাম দিবসে ফের বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আদালতের নির্দেশে নন্দীগ্রামে সভা করার অনুমতি পেয়েছেন তিনি। মঙ্গলবার নন্দীগ্রাম দিবস নিয়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির দড়ি টানাটানি চলছে। মঙ্গলবার সকালে নন্দীগ্রাম দিবস উপলক্ষ্যে অনুষ্ঠান করেন করেন শুভেন্দু অধিকারী। সেই মঞ্চ থেকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন তিনি। নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা।

শুভেন্দুর চ্যালেঞ্জ

শুভেন্দুর চ্যালেঞ্জ

নন্দীগ্রাম দিবসে আদালতের নির্দেশে সাত সকালে গোকুলনগরে সভা করেন শুভেন্দু অধিকারী। সেই সভা থেকে রীতিমত শাসক দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেছেন 'পিসি ভাইপোকে গ্যারেজ করব'। 'আগামী বছর ভেতরে থাকবে ভাইপো।' গোকুলনগরের সভা থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, সামনের বছর আবার আসব। তখন ভাইপো ভেতরে থাকবে। নাম না করেই নিশানা করেছেন শুভেন্দু অধিকারী।

শহিদ দিবস দখলের চেষ্টা

শহিদ দিবস দখলের চেষ্টা

এদিন শুভেন্জদদু অধিকারী আরও অভিযোগ করেছেন যে নন্দীগ্রাম আন্দোলনকে দখলের চেষ্টা করা হয়েছিল। অর্থাৎ শহিদ দিবসকে দখল করতে চেয়েছিল তৃণমূল কংগ্রেস। তিনি দাবি করেছেন নন্দীগ্রাম আন্দোলন কারোর একার নয়। কোনও একন নির্দিষ্ট নেতৃত্বের কারণে নন্দীগ্রাম আন্দোলন হয়নি। নন্দীগ্রাম আন্দোলন জনগণের বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। শাসক দল একাই এই শহিদ দিবসের কৃতিত্ব নিতে চেয়েছে বলে প্রকাশ্যে অভিযোগ করেছেন নন্দীগ্রামের বিধায়ক।

শহিদ পরিবারের কাছে শুভেন্দু

শহিদ পরিবারের কাছে শুভেন্দু

এদিন নন্দীগ্রাম দিবসের অনুষ্ঠান সেরে শুভেন্দু অধিকারী চলে যান সোনাচূড়ায়। সেখানে শহিদ পরিবারের পা ধুয়ে দেন তিনি। এবং তাঁদের হাতে জামাকাপড় তুলেদেন। শুভেন্দু অধিকারীর সভামঞ্চেও শহিদ পরিবারের সদস্যদের দেখা গিয়েছে। শুভেন্দু অধিকারীর সভা মঞ্চে শহিদ পরিবারের সদস্যদের উপস্থিতি নিয়ে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। যদিও নন্দীগ্রামের শহিদ পরিবাররা এখন দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে।

শুভেন্দুকে নিশানা

শুভেন্দুকে নিশানা

শুভেন্দু অধিকারীকে পাল্টা নিশানা করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ। তিনি পাল্টা শুভেন্দু অধিকারীকে নিশানা করে বলেছেন শুভেন্দু অধিকারী এবার জেলে যাবে। বিজেপিতে গিয়ে ইডি থেকে বাঁচার চেষ্টা করছে। কিন্তু সেটা বেশিদিন করতে পারবে না বলে পাল্টা নিশানা করেছেন কুনাল ঘোষ। নন্দীগ্রাম আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংগঠিত হয়েছিল বলে পাল্টা দাবি করেছেন কুণাল ঘোষ। আজ আদালতের নির্দেশে পৃথকভাবে নন্দীগ্রাম দিবস পালন করা হচ্ছে। তাতে যাকবেন চন্দ্রিমা ভট্টাচার্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+