২০২১ মুক্তির স্বাদ দেবে, কণিষ্ক পণ্ডার বহিষ্কারের পর পূর্ব মেদিনীপুরের সভায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

২০২১ মুক্তির স্বাদ দেবে, কণিষ্ক পণ্ডার বহিষ্কারের পর পূর্ব মেদিনীপুরের সভায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

'২০২১ সাল মুক্তির স্বাদ দেবে', পূর্ব মেদিনীপুরের সভা থেকে ফের ইঙ্গিত পূর্ণ মন্তব্য বিদ্রোহী তৃণমূল কংগ্রেস বিধায়ক শুভেন্দু অধিকারীর। শুভেন্দুর বিজেপিতে যোগদানের জল্পনা চড়ছে হু হু করে। ইতিমধ্যেই মমতার উত্তরবঙ্গ সফরের আগেই তরাই ডুয়ার্সে শুভেন্দুর গেরুয়া পোস্টার ছেয়ে গিয়েছে। তারপরেই রবিবার শুভেন্দুর এই মন্তব্য নতুন করে জল্পনা বাড়িয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েক মাসে দফায় দফায় আলোচনার পরেও শুভেন্দুর ক্ষোভ নিরসন করতে পারেনি তৃণমূল কংগ্রেস। খোদ মমতাও ব্যর্থ হয়েছেন।

 বিতর্কিত মন্তব্য শুভেন্দুর

বিতর্কিত মন্তব্য শুভেন্দুর

রবিবার পূর্ব মেদিনীপুরের সভা থেকে ফের বিতর্কিত মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, 'আশা করব ঈশ্বর আমাদের ২০২১ সালটা খুব ভাল দেবে, মুক্তির স্বাদ দেবে, আনন্দের স্বাদ দেবে৷' তারপরেই শুভেন্দুর বিজেপিতে যোগদানের জল্পনা বাড়তে শুরু করেছে। তিনি বলেছেন, 'মানুষের সঙ্গে কোনওদিন বিশ্বাসঘাতকতা করব না৷ মানুষের উপরে যদি অন্যায়, অত্যাচার হয়, বেকার যুবকরা যদি কর্মসংস্থান না পেয়ে যন্ত্রণায় কাতরায়, কৃষকরা যদি যন্ত্রণায় কাতরায়, যদি মানুষের মধ্যে উন্নয়নের জন্য আরও প্রত্যাশা থাকে, তাহলে শুভেন্দু অধিকারী সেটা করবে৷'

 শুভেন্দুর গেরুয়া পোস্টার

শুভেন্দুর গেরুয়া পোস্টার

মমতা বন্দ্যোপাধ্যায় আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তার আগেই তরাইয়ের বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর গেরুয়া পোস্টার পড়েছে। সবগুলিতেই লেখা রয়েছে দাদার অনুগামী। লেখা হয়েছে দাদা তুমি এগিয়ে চলো আমরা তোমার সঙ্গে আছি। একের পর এক রাস্তার ধারে শুভেন্দুর গেরুয়া পোস্টারে আরও জল্পনার পারদ চড়েছে। এই নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়ে গিয়েছে আলোচনা।

 কোন পথে শুভেন্দু

কোন পথে শুভেন্দু

এখনও পর্যন্ত নিজের অবস্থান স্পষ্ট করেননি শুভেন্দু অধিকারী। তিনি তৃণমূলে থাকতে চান না রং বদলাতে চান সেকথাও স্পষ্ট করে জানাননি। এদিকে দলের প্রতীকের বাইরেই একের পর এক সভা করে চলেছেন শুভেন্দু। এবং তাতে একের পর এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে চলেছেন তৃণমূল কংগ্রেস নেতা। ইতিমধ্যেই শুভেন্দু মতোই বিদ্রোহী হয়ে দল বদলেছে কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী

 কনিষ্ক পণ্ডাকে বহিষ্কার

কনিষ্ক পণ্ডাকে বহিষ্কার

গতকাল শুভেন্দু অনুগামী কণিষ্ক পণ্ডাকে বহিষ্কার করে দল। শুভেন্দু অনুগামী একাধিক নেতার নিরাপত্তা কমানো হয়েছে। অনুগামীদের উপর চাপ তৈরি করে শুভেন্দুকে বার্তা দিতে চাইছে তৃণমূল কংগ্রেস। যদিও শুভেন্দুর তারপরেও কোনও পরিবর্তন লক্ষ্য করা যায়নি। একাধিক জায়গায় দলের প্রতীক ছাড়াই সভা করে চলেছেন তিনি। তার সভা ঘিরে বাড়ছে জল্পনা। ইতিমধ্যেই পুরুলিয়ায় দাদার অনুগামীরা একটি দফতরও খুলে ফেলেছে। সেখানে থেকে নানা রকম সমাজসেবা মূলক কাজ হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+