Egra Blast: বাজি কারখানার আড়ালে বোমা তৈরি, এগরার ঘটনার CID তদন্তের নির্দেশ, NIA দাবি শুভেন্দুর

Egra Blast: এগরায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনার এনআইএ তদন্তের দাবি শুভেন্দু অধিকারীর। টুইট করে এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রীর ব্যর্থতার কারণেই এই ঘটনা ঘটেছে।

সূত্রের খবর তৃণমূল কংগ্রেস নেতা ভানু বাগ ওরফে কৃষ্ণপদ বাগের বাড়িতে এর আগে ৬ বার বিস্ফোরণ হয়েছিল। তাঁকে গ্রেফারও করা হয়েছিল। তারপরেও পুলিশ কেন পদক্ষেপ করেনি তাই নিয়ে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। এদিকে ঘটনার সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এগরার ঘটনার CID তদন্তের নির্দেশ, NIA দাবি শুভেন্দুর

ভানু বাগকে আগেও গ্রেফতার করেছিল পুলিশ। তারপরেও কেন বাজি কারখানার আড়ালে চলছিল বোমা তৈরির কারখানা। পুলিশ সব জেনেও কেন নিষ্ক্রিয় ছিল এই নিয়ে তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেতেই পুলিশকে গিরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। এগরা থানার আইসিকে হেনস্থা করা হয় বলে অভিযোগ।

পুলিশকে গাছের ডাল দিয়ে মারধর করে গ্রামবাসীরা। এমনকী তাঁদের উর্দিও ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। তুমুল বিক্ষোভ শুরু হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ বাজি কারখানার আড়ালে বোমা তৈরি করতেন ভানু বাগ। সব জানত পুলিশ। তারপরেও কোনও ব্যবস্থা করা হয়নি। পঞ্চায়েত ভোটের আগে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস এমনই অভিযোগ করেছে বামেরা।

এগরার ঘটনার CID তদন্তের নির্দেশ, NIA দাবি শুভেন্দুর

বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় ঘরের চাল। গোটা বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেহ ছিটতে গিয়ে রাস্তার উপর পড়েছিল। একাধিক দেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ইতিমধ্যেই ৬ জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি। ঘটনাস্থলে যাচ্ছে ফরেন্সিক টিম। মুখ্যমন্ত্রী পুলিশকে রিপোর্ট দেওয়ার কড়া নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে নাকা চেকিং বাড়ানোর নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে আইসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে কড়া নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তিনি জানিয়েছেন এনআইএ তদন্তে তাঁর কোনও আপত্তি নেই।

এগরার ঘটনার CID তদন্তের নির্দেশ, NIA দাবি শুভেন্দুর

এদিকে মূল অভিযুক্ত ভানু বাগ ওড়িশায় পালিয়ে গিয়েছেন। তাঁকে সেখান থেকে খুঁজে বের করে আনা হবে। এই নিয়ে অযথা রাজনীতি করবেন না বলে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে মৃতদের পরিবারকে আড়াই লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। আহতদের পরিবারকে ১ লক্ষ টাকা আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+