Suvendu Adhikary: 'কোথাও যায়নি, সন্দেশখালিতেই রয়েছে শাহজাহান', নন্দীগ্রাম থেকে বিস্ফোরক দাবি শুভেন্দুর

ইডির উপর হামলার দুদিন পরেও অধরা শাহজাহান শেখ। এদিকে রাজ্যপাল কড়া িনর্দেশ দিয়েছেন শাহজাহান শেখকে গ্রেফতারের। এই টানাপোড়েেনর মাঝেই বিস্ফোরক দাবি করে বসেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, কোথাও পালায়নি শাহজাহান শেখ। সন্দেশখালিতেই রয়েছে সে।

শাহজাহান শেখ যেন দ্বিতীয় কেষ্ট। অনুব্রতর মতোই সন্দেশখালিতে তাঁর অনুমতি ছাড়া পাতা নড়ে না। সেই শাহজাহান শেখের নামে জারি হয়েছে লুক আউট নোটিস। ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার পর থেকেই বেপাত্তা তিিন। ইডি আশঙ্কা করছিল বাংলাদেশে পালিয়ে গিয়েছেন শাহজাহান শেখ। সেকারণে তড়িঘড়ি লুক আউট নোটিস জারি করা হয়।

Suvendu Adhikary

বিএসএফকে ইতিমধ্যেই এই নিয়ে সতর্ক করেছে ইডি। কোনও ভাবে যাতে বাংলাদেশে পালাতে না পারে তৃণমূল কংগ্রেস নেতা শাহজাহান শেখ তা নিয়ে সতর্ক করা হয়েছে। রবিবার নন্দীগ্রামে শহিদ স্মরণের মঞ্চ থেকে শাহজাহান শেখকে নিয়ে একের পর এক বিস্ফোরক দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

রাজ্যের বিরোধী দলনেতা দাবি করেেছন কোথাও পালিয়ে যায়নি শাহজাহান শেখ। সে সন্দেশখালিতেই রয়েছে। যদিও শাহজাহান শেখ গতকাল অডিও বার্তায় জানিয়েছিলেন তিনি কোথাও যাননি। তাঁর বিরুদ্ধে চক্রান্ত চলছে। সঠিক সময়ে তিনি প্রকাশ্যে আসবেন। ততদিন পর্যন্ত তৃণমূল কর্মীদের দিশেহারা না হয়ে লড়াইয়ের ময়দােন টিকে থাকার বার্তা দিয়েছেন।

শুভেন্দু অধিকারী এদিন দাবি করেছেন, শাহজাহান শেখ বাংলাদেশে পালানোর চেষ্টা করেছিলেন কিন্তু লুক আউট নোটিস জারি হওয়ায় সে পালাতে পারেনি। সন্দেশখালিতেই লুকিয়ে রয়েছে সে। হাজি সিদ্দিক মোল্লা নামে একজনের বাড়িতে আত্মগোপন করেছিলেন তিিন। তৃণমূলের লোকেরাই নাকি তাঁকে জানিয়েছেন কোথায় রয়েছে শাহজাহান শেখ।

এদিকে রাজ্যপাল এই ঘটনা নিয়ে কড়া নির্দেশ দিয়েছে রাজ্য পুলিশের ডিজিকে। তিনি অবিলম্বে শাহাজাহান শেখকে গ্রেফতারের িনর্দেশ দিয়েছেন। এদিকে রবিবার সকালে রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে দরবার করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি সন্দেশখালিতে আত্মগোপন করে থাকা শাহজাহান শেখকে অবিলম্বে গ্রেফতারের জন্য নির্দেশ দেওয়ার অনুরোধ জানাতে বলেছেন। সেই সঙ্গে রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন।

ঘটনার পর থেকে থমথমে সন্দেশখালির সরবেড়িয়া গ্রাম। কয়েক ঘণ্টার মধ্যে শাহজাহান শেখ এবং তাঁর পরিবারের কোনও খোঁজ পাওয়া যায়নি। গ্রামবাসীরাও এই নিয়ে মুখে কুলুপ উঠেছেন। শাহজাহান শেখের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে। কোটি কোটি টাকার মালিক শাহজাহান। ২০১১ সালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তার আগে বামেদের সক্রিয় সদস্য িছলেন শাহজাহান। এলাকায় তাঁর কথা ছাড়া গাছের পাতা পর্যন্ত নড়ে না।

শাহজাহানের কয়েকশো কোটির মাছের ভেড়ি এবং জমি রয়েছে। রয়েছে কয়েক কোটি টাকার বিশাল বাংলোবাড়ি, এওমনকী শাহজাহানের নামে একটা আস্ত বাজার পর্যন্ত রয়েছে সন্দেশখালিতে। কলকাতার পার্ক সার্কাসেও নাকি কয়েকশো কোটি টাকার বাংলো বাড়ি রয়েছে শাহজাহান শেখের। এতোটাই দোর্দণ্ড প্রতাপ নেতা শাহজাহান শেখ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+