'বারবার যে পড়ে যায়, সেই আগে শেখে,' এবার সাইকেল শেখার প্রসঙ্গ টেনে খোঁচা শুভেন্দুর
'বারবার যে পড়ে যায়, সেই আগে শেখে,' এবার সাইকেল শেখা নিয়ে খোঁচা শুভেন্দুর
লিফট, প্যারাশ্যুট মন্তব্যের পর এবার সাইকেল শেখার প্রসঙ্গ েটনে বিরুদ্ধ গোষ্ঠীর নেতাদের আক্রমণ শুভেন্দু অধিকারীর। পটাশপুরের সভা থেকে শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন, সাইকেল চালানো শিখতে গিয়ে যে বারবার পড়ে যান তিনি আগে শেখেন। কেউ ধরে শেখানোর চেষ্টা করলে অনেকদিন সময় লাগে। কাকে উদ্দেশ্য করে এই খোঁচা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন , মানুষের কথা যাঁরা ভাবেন না তাঁরা বেশিদিন থাকেন না, বাই দ্য পার্টি নয়, মানুষের কথা না ভাবলে তলিয়ে যেতে হবে। তৃণমূল কংগ্রেস নেতার ইঙ্গিতপূর্ণ মন্তব্য ঘিরে চড়ছে পারদ।

শুভেন্দুর সাইকেল মন্তব্য
আবারও বিতর্কিত মন্তব্য তৃণমূল কংগ্রেস নেতা শুভেন্দু অধিকারীর। পটাশপুরের সভা থেকে শুভেন্দু অধিকারী বিরুদ্ধ গোষ্ঠীর নেতাদের আক্রমণ করে বলেছেন সাইকেল শিখতে গিয়ে যে বারবার পড়ে যায় সেই আগে সাইকেল শেখে। আর যাঁকে সাইকেল ধরে শেখানো হয় তিনি দেরিতে শেখেন। শুভেন্দুর এই মন্তব্য নতুন করে উত্তেজনা বাড়িয়েছে শাসক শিবিরে।

লিফট, প্যারাশ্যুট মন্তব্য
এর আগে দলের বিরুদ্ধ গোষ্ঠীর নেতাদের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন প্যারাশুটেও নামিনি, লিফটেও উঠিনি। সিঁড়ি ভেঙে ভেঙে ধাপে ধাপে উঠেছি। তাই নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে পূর্ব মেদিনীপুরে। সরগরম অধিকারী গড়। কাঁথিতে শুভেন্দু অধিকারীর নামে অঙ্গিকার পোস্টারে ছেয়ে গিয়েছে। এমনকী অনুব্রতর গড়েও শুভেন্দুর নামে পোস্টার পড়তে শুরু করেছে।

পাল্টা আক্রমণ অখিল গিির
পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধ গোষ্ঠীর নেতা অখিল গিরি পাল্টা আক্রমণ শানিয়ে বলেছেন, সরকারের টাকায় একের পর এক সভা হচ্ছে, কিন্তু তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও ছবি থাকছে না কেন এই নিয়ে বিডিওর সঙ্গে তিনি কথা বলবেন বলে জানিয়েছেন। এর আগেও শুভেন্দু অধিকারীকে আক্রমণ শানিয়ে অখিল গিরি বলেছিলেন, পদ আঁকড়ে আছেন তিনি। পদ ছেড়ে দেখুন।

বিজেপিতে শুভেন্দু?
এদিকে শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের জল্পনা বাড়তে শুরু করেছে। যদিও বিজেপির রাজ্য সভাপতি সেই জল্পনায় জল ঢেলেছেন। কিন্তু শুভেন্দু অধিকারির একের পর এক বিতর্কিত মন্তব্য এবং দলের কোনও কর্মসূচিতে না থাকা ও দলের প্রতিকে না রেখেই সভা করা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অস্বস্তি বেড়েছে শাসক দলের অন্দরেও।












Click it and Unblock the Notifications