ভাইপো বাপের ব্যাটা হলে পিসিকে নিয়ে দিল্লি যাক, অভিষেককে চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু

বাংলাকে বঞ্চনায় দিল্লি অচলের হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পরিপ্রেক্ষিতেই শুভেন্দু একহাত নিলেন তৃণমূলকে। তিনি বলেন, ভাইপো অনেক বড়ো বড়ো কথা বলেছেন আলিপুরদুয়ার থেকে। আমি চ্যালেঞ্জ করছি, ভাইপো বাপের ব্যাটা হলে পিসিকে নিয়ে দিল্লি যাক।

শুভেন্দু বলেন, দিল্লিতে পুলিশ কেজরিওয়াল সরকার চালায় না। দিল্লি পুলিশ চালায় জম্মু-কাশ্মীরকে ঠান্ডা করে দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রক। যদি ক্ষমতা থাকে দিল্লিতে গিয়ে দেখাক ভাইপো। আমিও দেখতে চাই কত ক্ষমতা। একইসঙ্গে তিনি বলেন, ভাইপো বাপের ব্যাটা হলে আমাকে ঘিরে দেখাক। সেই চ্যালেঞ্জ নিতেও তৈরি আমি। চ্যালেঞ্জ করলাম।

ময়নার সভায় শুভেন্দু অধিকারী

শুভেন্দু বলেন, তৃণমূল গরু চোরের পার্টি। সেই গরু চোরের পার্টি বলছে আমরা ভদ্রলোক। পশ্চিমবঙ্গ রাজনীতিতে নোংরা সংস্কৃতি ভাইপো আমদানি করেছে। এখন ১৫-২০ দিন ধরে রেট ঠিক করছে। পঞ্চায়েত নির্বাচনের আগে রেট ঠিক করে তারপর টিকিট বিলি করবে তৃণমূল।

শুভেন্দু বলেন, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের রেট ঠিক হবে। তারপর এজেন্ট ঠিক হবে। তারপর মাল তোলা হবে। 'সেই মাল সরাসরি কালীঘাটে যাবে। তারপর টিকিট দেওয়া হবে। রাজ্যে একটাও শিল্প নেই, একটাও কারখানা নেই, ব্যবসার পরিবেশ নেই। চারিদিকে শুধু লুঠ আর লুঠ।

এদিন ফের মমতাকে দুর্নীতির মক্ষীরানি বলে কটাক্ষ করেন। তিনি বলেন, 'চোরেদের রানি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে হবে। ২০২১ সালের ২৭ মার্চ থেকে মমতা পুলিশ এখানে ৫০টার কাছাকাছি এফআইআর করেছে। তিনি বলেন, সুদে-আসলে যদি বদলা নিতে না পারি, রাজনীতি থেকে সরে যাব।

ময়নার সভায় শুভেন্দু অধিকারী

২০২১ সাল থেকে বিজেপি কর্মীদের উপর একের পর এক মামলা হয়েছে'। ঘরছাড়া বহু বিজেপি পরিবার অন্যত্র বসবাস করছে। হার্মাদ বাহিনীর হাতে, তোলাবাজ পুলিশের প্রশ্রয়ে আট জন প্রাণে মারা গিয়েছেন। পঙ্গু হয়েছেন চার জন। অত্যাচারিত মহিলা-বৃদ্ধ-বৃদ্ধারা।

তিনি বলেন, বিজেপি কখনও অতীত ভোলে না। আমরা সরকারে আসব। হাতেগোনা কিছু দিন মাত্র। সুদ-আসল সঙ্গে ইন্টারেস্ট, নিয়ে যদি বদলা নিতে না পারি, আমরা রাজনীতি থেকে সরে যাব। এখন তৃণমূলের গলার সুর নরম হয়ে গিয়েছে। বীরভূমে যে গুড়-বাতাসা খাওয়াতেন, এখন তিনি তিহাড়ে।

দণ্ডি কাটানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে শুভেন্দু এদিন আরও বলেন, তৃণমূলের নিবন্ধীকরণ খারিজ করে দেওয়া উচিত নির্বাচন কমিশনের। তৃণমূল দলটা আসলে একটা কোম্পানি। এই কোম্পানি আদিবাসী জনজাতি মহিলাদের দণ্ডি কাটিয়ে নিজেদের দলে যোগদান করিয়েছে।

ময়নার সভায় শুভেন্দু অধিকারী

আধুনিক ভারতে পিসি-ভাইপোর কোম্পানি বর্বরতার প্রতীক রেখে গেল। দিল্লিতে চিঠি লিখে চুরি আটকেছি, আবার আটকাব। ভুয়ো অ্যাকাউন্ট খুলে কৃষকদের টাকা মেরেছে তৃণমূল। কেষ্ট মণ্ডল একা ২০০ টি ভুয়ো অ্যাকাউন্ট চালাতেন। শুভেন্দু এদিন চ্যালেঞ্জ নেন তৃণমূলকে উৎখাতের।

তিনি এদিন বলেন তৃণমূলের ধেড়ে ইঁদুরকে জেলে ঢোকাবই। ওঁর অবস্থা মধু কোড়া, মণীশ সিসোদিয়ার মতো হবে। আমি এদিকেটা বুঝে নেব। তৃণমূলের ছোটো ছোটো চোরেদের আপনারা বুঝে নেবেন তো। এবার মনোনয়ন হবেই আমি সেই ব্যবস্থা করব। আপনারা বুথ রক্ষা করবেন তো? এই আহ্বান জানান শুভেন্দু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+