হিন্দু মেয়েরা সরকারি দলের ভোগ্যপণ্য! সন্দেশখালি নিয়ে তৃণমূলকে ফের নিশানা শুভেন্দুর
Suvendu Adhikari: রবিবার পের সন্দেশখালি নিয়ে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, সেখানে কোনও গণ্ডগোল হয়নি। হিন্দুদের ওপরে আক্রমণ হয়েছে। তিনি বলেছেন, হিন্দু মায়েরা, বোনেরা ভোগ্যপণ্য। লজ্জা রাখার জায়গা নেই। বিরোধী দলনেতা এদিন পূর্ব মেদিনীপুরের তমলুকে গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির থেকে নগর সংকীর্তন শোভাযাত্রায় অংশ নেন।
বিরোধী দলনেতা বলেছেন, টিভিতে, ইউটিউবে সিরিয়ার কথা দেখেছিলাম। কিন্তু সন্দেশখালি আমাদের চোখ খুলে দিয়েছে। তিনি বলেছেন, মায়েদের ইজ্জত-সম্মান আগে। ৫০০-১০০০ টাকা পরে। তিনি বলেছেন, হিন্দু মেয়েরা সরকারি দলের ভোগ্যপণ্য হতে পারে না। বিরোধী দলনেতা বলেছেন, মেয়েরা যে কথা বলছেন, তাঁরা যে অভিজ্ঞতার কথা বলছেন, তাতে গা সিউরে উঠছে।

সন্দেশখালির ঘটনায় বিজেপির নেতার গ্রেফতারি প্রসঙ্গে বিরেধী দলনেতা বলেছেন, পুলিশের যা কাজ, তাই তারা করছে। তিনি বলেছেন, পুলিশের কাজ দলবাজি করা। তবে বেশিদিন তা হবে না। পুলিশ কেন শিবু হাজরা, শেখ শাহজাহানদের গ্রেফতার করছে না, এব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, পুলিশ রাজনৈতিক দলের ক্যাডার। তিনি কটাক্ষ করে বলেছেন, পিসি জিরো, আর পিসি ছাড়া ভাইপো বিগ জিরো।
শনিবারও বিরোধী দলনেতা সন্দেশখালি নিয়ে সরব হয়েছিলেন। রাজ্যপালের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি করে ২৪ ঘন্টা সময় দিয়েছিলেন। এরপর রাতের মধ্যেই সন্দেশখালি নিয়ে রাজভবন থেকে বিবৃতি জারি করা হয়। অন্যদিকে, শনিবার দুপুরে তৃণমূল নেতা উত্তর সর্দারকে দল থেকে সাসপেন্ড করার কথা জানানোর কয়েকঘন্টার মধ্যে রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। উত্তর সর্দারকে দল থেকে সাসপেন্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বলে জানিয়েছিলেন তৃণমূল নেতা পার্থ ভৌমিক।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেছিলেন, তাঁর ৫০০ থেকে হাজারের গল্প খাবে না। বাংলায় হিন্দুত্বের জাগরণ হয়েছে বলেও দাবি করেছিলেন বিরোধী দলনেতা। তিনি বলেছেন, সন্দেশখালির মহিলারা সংবাদ মাধ্যমের সামনে যা বলেছে, তা সব গ্রামে শোনানো হবে। মায়েদের ইজ্জত নিয়েছে তৃণমূলের লোকেরা। সব মায়েদের কাছে সেই ভিডিও পৌঁছে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী।
বিরোধী দলনেতা অভিযোগ করেছিলেন, বারো আইপিএস অফিসার ওই দ্বীপকে অবরুদ্ধ করে ব্যাপক অত্যাচার করছেন। আকাশ মাঘারিয়া, মনোজ ভার্মা, রাজীব কুমাররা সাহায্য করছেন তৃণমূলকে। সেখানে সিপিআইএমের কায়দায় চটি পরা তৃণমূলের গুণ্ডারা হামলা চালাচ্ছে। চারজন আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা কোথায় হয়েছে, তা বাড়ির লোকেরা জানেন না। তিনি অভিযোগ করেছিলেন, এখনও পর্যন্ত সেখানে যাঁদেরকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের সবাই হিন্দু তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ভুক্ত।












Click it and Unblock the Notifications