রেড রোডে চলছে 'পুলিশের ধর্না'! মমতাকে তীব্র কটাক্ষে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন শুভেন্দু

Suvendu Adhikari: পুলিশকে সঙ্গে নিয়ে মর্নিক ওয়াক করে কেন্দ্রের বকেয়া আদায়ের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নায় বসাকে ড্রামাবাজি বলে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। খোদ কলকাতায় গান পয়েন্টে অপহরণ প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যে আইনশৃঙ্খলা না থাকায় এই পরিস্থিতি। লালকৃষ্ণ আডবাণী ভারতরত্ন পাওয়া তিনি আনন্দিত বলে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বিরোধী দলনেতা গিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের মেচেদায়, সাংগঠনিক কর্মসূচিতে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বকেয়া আদায়ের দাবিতে দু'দিনের ধর্নায় বলেছেন। এব্যাপারে প্রশ্ন করা হলে বিরোধী দলনেতা বলেন, ওইসব ড্রামাবাজিতে কোনও লাভ হবে না। তিনি ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলে আক্রমণ করেন। এব্যাপারে তিনি বলেন, ক্যাগ রিপোর্টে প্রমাণিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দুইলক্ষ কোটি টাকা চুরি করেছেন। তিনি কটাক্ষ করে বলেছেন, ওখানে কেউ যাচ্ছেন না, মশা-মাছি তাড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওটা পুলিশের ধর্না বলে কটাক্ষ করেছেন তিনি।

শুভেন্দু অধিকারী

শুক্রবার রাতে ধর্না মঞ্চে থাকার পরে শনিবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মর্নিং ওয়াকে বেরোন। সেই সময় মসদান সংলগ্ন এলাকায় যাঁরা বাস্কেট বল খেলছিলেন, তাঁদের সঙ্গে বল নিয়ে নাড়াচাড়া করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ক্যাগ রিপোর্ট নিয়ে বিরোধী দলনেতা বলেন, এব্যাপারে রাজ্যপালের উতিত এফআইআরের নির্দেশ দেওয়া। ছয় ফেব্রুয়ারি বিধানসভার অধিবেশন বসলে, শুরুতেই ক্যাগ রিপোর্ট পেশ করে আলোচনার দাবি জানানো হবে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা।

সন্দেশখালি কাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহানের নিরুদ্ধেশ প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, তাঁকে পাওয়া যাবে না। শাহজাহানকে মমতা-পুলিশ মমতার নির্দেশে আড়াল করছে বলেও অভিযোগ করেন তিনি। প্রসঙ্গত গত ২৯ দিন ধরে কার্যত নিখোঁজ রয়েছেন তৃণমূল নেতা শেখ শাহজাহান।

এলকে আডবাণীকে 'ভারতরত্ন'! তাঁর জন্য আবেগঘন মুহূর্তে, বললেন প্রধানমন্ত্রী মোদী
লালকৃষ্ণ আডবাণীকে ভারতরত্ন দেওয়ার সিদ্ধান্তকে সঠিক বলেই মনে করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, একজন রাষ্ট্রবাদী নেতা এবং দলমত নির্বিশেষে রাজনৈতিক ব্যক্তিত্বকে ভারতরত্ন দেওয়া হয়েছে। এবং তাঁকে এমন সময়ে ভারতরত্ন দেওয়া হয়েছে, যখন সদ্য রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে।

শুভেন্দু অধিকারী লালকৃষ্ণ আডবাণীর কথা স্মরণ করে বলেছেন, ২০০৭-এর ১৪ মার্চ নন্দীগ্রামের ঘটনার পরে ১৬ মার্চ তৎকালীন বিরোধী দলনেতা লালকৃষ্ণ আডবাণী, সুষমা স্বরাজ এবং রাজনাথ সিং এসেছিলেন বলেই অবরোধ সরিয়ে নন্দীগ্রামে ঢোকা গিয়েছিল। তিনি বলেন, জননেতা হিসেবে আডবাণী সেই সময় এসেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+