গরু-কয়লা পাচারের তদন্তে সায়গল হোসেন দিল্লিতে! কারা রয়েছেন পরের তালিকায়, ইঙ্গিত শুভেন্দু অধিকারীর

গরু-কয়লা পাচারের তদন্তে সায়গল হোসেন দিল্লিতে! কারা রয়েছেন পরের তালিকায়, ইঙ্গিত শুভেন্দু অধিকারীর

ওপরটা প্রথমে পরিষ্কার করা হচ্ছে। নিচেরটা পরে ধরা হবে। এদিন কাঁথিতে কালীপুজোর উদ্বোধনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এদিন রাজ্যে মদ আর লটারি বিক্রি নিয়ে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন।

ওড়িশায় সব অস্থায়ীকে স্থায়ী করা হয়েছে

ওড়িশায় সব অস্থায়ীকে স্থায়ী করা হয়েছে

এদিন বিরোধী দলনেতা বলেন, প্রতিবেশী রাজ্য ওডিশায় নবীন পট্টনায়ক, তাদের বিরোধী রাজনীতি করতে পারেন, কিন্তু সেখানে কনট্রাকচ্যুয়ালকে পারমানেন্ট করা হয়েছে। সব রাজ্যই এগিয়ে যাচ্ছে। কিন্তু এখানে পিসি আর ভাইপো।

পশ্চিমবঙ্গ মানেই মদ আর ডিয়ার লটারি

পশ্চিমবঙ্গ মানেই মদ আর ডিয়ার লটারি

শুভেন্দু অধিকারী বলেছেন, এখানে মদ খাও আর ডিয়ার লটারি কেনো। তিনি কটাক্ষ করে বলেছেন, এখানে দুটো জিনিস পাওয়া যাচ্ছে। ২৮ টাকা বোতলের মদ। যা দিনের বেলাতেও পাওয়া যায়। কোনও অসুবিধা নেই। আর ডিয়ার লটারি পাবেনই। পুরস্কার পাবেন না, লটারি কিনে শেষ হয়ে যান। এটা ভাইপো লটারি। সব জায়গায় ছোট ছোট টেবিল-চেয়ার আর ডিয়ার লটারি মানে ভাইপো লটারি, বলেছেন তিনি।

প্রাথমিকেও অনুব্রত যোগ

প্রাথমিকেও অনুব্রত যোগ

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে অনুব্রত মণ্ডলের যোগের অভিযোগ তুলেছে। এব্যাপারে প্রশ্ন করা হলে বিরোধী দলনেতা বলেন, সব জায়গায় অনুব্রত আছে। কাঁথিতে তিনি বলেন, সেখানে যাঁরা রয়েছেন, সব ছোট ছোট।

এনামূলকে দিল্লিতে জেরা

এনামূলকে দিল্লিতে জেরা

এদিন সাংবাদিকরা বিরোধী দলনেতাকে সায়গল হোসেনকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা নিয়ে প্রশ্ন করেন। কয়লা পাচারের সঙ্গে গরু পাচারের যোগ নিয়েও প্রশ্ন করেন সাংবাদিকরা। সেই সময় শুভেন্দু অধিকারী বলেন, সায়গলকে আটকানোর চেষ্টা করা হয়েছিল। তিনি অভিযোগ করেন সায়গল হোসেন মুড়ির টিনে করে কালীঘাটের শান্তিনিকেতনে টাকা নিয়ে যেত, ৭৫-২৫ ভাগে। সে এখন দিল্লি গিয়েছে (ইডি তাঁকে দিল্লিতে নিয়ে গিয়েছে)। এবার যেখানে যেখানে টাকা যেত, তাঁরাও যাবে এর পিছনে। তিনি বলেন ব্যাগ গুছাক, শীতের জামা কাপড়ও গুছাক। সামনে শীত আসছে ডিসেম্বরে।

চাকরি দুর্নীতির একনম্বর কিং পিন মমতা

চাকরি দুর্নীতির একনম্বর কিং পিন মমতা

শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়কে চাকরি দুর্নীতির একনম্বর কিং পিন বলে আক্রমণ করেছেন। তিনি এব্যাপারে সারদামনি এবং ভারতরত্নদের সঙ্গে তুলনা করাকেও কটাক্ষ করেন। প্রসঙ্গত তৃণমূল বিধায়ক নির্মল মাঝি মমতা বন্দ্যোপাধ্যায়কে সারদমনির সঙ্গে তুলনা করেছিলেন। অন্যদিকে সম্প্রতি তৃণমূল বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রয়াত গায়িকা লতা মঙ্গেশকর এবং ক্রিকেটার সচিন তেণ্ডুলকরের সঙ্গে তুলনা করেছিলেন। তিনি বলেন, সারদামনি, রাসমনি এবং ভারতরত্নদের সঙ্গে এমন একজনের তুলনা করে হচ্ছে যিনি নিয়োগ দুর্নীতির এক নম্বর কিং পিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+