দিল্লির জাহাঙ্গীরপুরীর হিংসায় মূল অভিযুক্ত আনসারের 'পাশে' তৃণমূল নেতা! নিজের সমর্থনে টানলেন শুভেন্দুর নাম
একদিকে যখন তৃণমূল (Trinamool Congress) দিল্লির হিংসা (Delhi Clash) নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে, ঠিক সেই সময় দিল্লির হিংসার ঘটনার মাস্টার মাইন্ড (Master Mind) আনসারের (Ansar) সঙ্গে হলদিলায় প্রভাবশালী তৃণমূল নেতা
একদিকে যখন তৃণমূল (Trinamool Congress) দিল্লির হিংসা (Delhi Clash) নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে, ঠিক সেই সময় দিল্লির হিংসার ঘটনার মাস্টার মাইন্ড (Master Mind) আনসারের (Ansar) সঙ্গে হলদিলায় প্রভাবশালী তৃণমূল নেতা আজিজুল রহমানের (Azizul Rahman) ছবি সামনে আসতেই বিতর্ক। ওই তৃণমূল নেতা জানিয়েছেন, তাঁরা পরস্পরকে চেনেন, কথা বলেছেন।

আনসার কাদের
দিল্লির হিংসার ঘটনায় মাস্টার মাইন্ড হিসেবে আনসার গ্রেফতার হতেই, আপ ও বিজেপির মধ্যে ঠেলাঠেলি শুরু হয়ে যায়, সে কোনও দলের হয়ে কাজ করেছে তা নিয়ে। আপের বিধায়ক অতীশী দাবি করেন, জাহাঙ্গীরপুরীর প্রধান অভিযুক্ত আনসার বিজেপি প্রার্থী সঙ্গীতা বাজাজের হয়ে প্রচার করেছিলেন। অন্যদিকে বিজেপির দাবি ছিল আনসার আপের সঙ্গে যুক্ত। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের কাছে চিঠি পাঠিয়ে বিজেপি আনসারের শাস্তির দাবি করে।
তবে শুধু এবারেই নয়, এর আগেও আনসার জেলে গিয়েছিল। এর আগেও আনসারের বিরুদ্ধে হামলার মামলা রয়েছে। তার বিরুদ্ধে জুয়া ও অস্ত্র আইনেও মামলা রয়েছে। ফলে বেশ কয়েকবার আনসার গ্রেফতারও হয়েছে।

আনসারের বাংলা যোগ
দিল্লি হিংসা নিয়ে পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রকে যে রিপোর্ট জমা দিয়েছে, সেখানে ঘটনার বিবরণ দেয়া হয়েছে। পাশাপাশি আনসারের বাংলা যোগও সামনে আসে। জানা যায় হলদিয়ার কুমারপুরে বাড়ি আনসারের। বেশ কিছুদিন আগেও আনসারের স্ত্রী গ্রামের বাড়িতে এসেছিল। তদন্তে পুলিশ জানতে পারে আদতে অসমের বাসিন্দা হলেও আনসার হলদিয়ায় শ্বশুর বাড়ির কাছেই বাড়ি তৈরি করেছিল। দিল্লিতে থাকলেও বছরে একবার থেকে দুবার গ্রামের বাড়িতে আসত এবং প্রচুর অর্থ খরচ করত।

আনসারের তৃণমূল যোগ
আনসারের মতো লোক প্রভাবশালীদের আশাপাশে ঘোরাফেরা করবে এটাই স্বাভাবিক। এদিন তার পাশে হলদিয়ার বর্তমান সিআইসি আজিজুল রহমানের একটি ছবি সামনে আসতেই বিতর্ক শুরু হয়। সেই ছবিতে দেখা যাচ্ছে আনসার ওই প্রভাবশালী তৃণমূল নেতার কাধে হাত দিয়ে রয়েছে। তবে তৃণমূল নেতা আজিজুল রহমান ছবির কথা অস্বীকার করেননি। এদিন ওই তৃণমূল নেতাকে এব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, তারা পরস্পরকে চেনেন, কথা বলেছেন, একসঙ্গে আড্ডা মেরেছেন। আনসারের বাড়ি তাঁরই এলাকায় হওয়ায় পরিচয় থাকতেই পারে বলে জানিয়েছেন ওই নেতা।

শুভেন্দু নাম উল্লেখ
হলদিয়ার তৃণমূল নেতা আজিজুল রহমান বলেছেন, অনেকেই অনেকের সঙ্গে ছবি তোলেন। বর্তমানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে হত্যার মামলায় জেলে থাকা সাদ্দামের ছবি রয়েছে বলেও দাবি করেছেন ওই নেতা।












Click it and Unblock the Notifications