স্বেচ্ছা মৃত্যু চাই, কাঁথি আদালতে আবেদন শুভেন্দু ঘনিষ্ঠ রাখাল বেরার
স্বেচ্ছা মৃত্যু চাই, কাঁথি আদালতে আবেদন শুভেন্দু ঘনিষ্ঠ রাখাল বেরার
শুভন্দু অধিকারী ঘনিষ্ঠ রাখাল বেরা এবার আবেদন করে বসলেন স্বেচ্ছামৃত্যুর। কাঁথি আদালতে স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানিয়েছেন তিনি। গতকাল এই নিয়ে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়েছিল কাঁথি আদালতে। কয়েকদিন আগেই তাঁকে গ্রেফতার করা হয়েছিল ত্রাণ চুরির ঘটনায়। তারপর থেকে জেলেই রয়েছেন রাখাল বেরা।

গতকাল তাঁকে কাঁথি আদালতে পেশ করা হয়। এজলাসে আনা হলেই স্বেচ্ছা মৃত্যু চাই বলে চিৎকার করতে থাকেন তিনি। রাখাল বেরার আইনজীবী জানিয়েছেন জেলে থাকার যন্ত্রণা সহ্য করতে না পেরেই তাঁর মক্কেল এবাবে চিৎকার করেছেন। তাঁর মক্কেলকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে বলেও অভিযোগ করেছেন রাখাল বেরার আইনজীবী।
এদিকে আবার শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষী খুনের মামলায় তৎপর হতে শুরু করেছে সিআইডি। এই ঘটনায় তিন পুলিশ কর্মীকে তলব করেছে ভবানীভবন। তাঁদের জেরা করতে শুরু করে বিস্তারিত তথ্য জানতে চাইছে তদন্তকারীরা। সেসময় ঘটনাস্থলে যে তিন পুলিশ কর্মী কর্তব্যরত ছিলেন তাঁদেরই তলব করা হয়েছে। শুভেন্দুর প্রাক্তন দেহরক্ষীকে খুন করা হয়েছিল বলে অভিযোগ তাঁরই পরিবারের লোকেদের।
কয়েকদিন আগেই এই ঘটনায় কাঁথিতে গিয়ে ঘটনার পুনর্বিন্যাস করেছেন সিআইডি অফিসাররা।এমনকী শুভেন্দুর বাড়ি শান্তিকুঞ্জেও গিয়েছিলেন তাঁরা। সেখানেও একাধিক জায়গা ঘরে দেেখ তল্লাশি চালিয়েছেন তদন্তকারীরা। শুভেন্দুর দেহরক্ষীকে চক্রান্ত করে খুন করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় কারা জড়িত ছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications