সর্বোচ্চ আদালতে বিচার প্রাপ্তিতে স্বস্তিতে মমতা! মুখ্যমন্ত্রীকে ওড়িয়া প্রবাদ স্মরণ করালেন শুভেন্দু

সুপ্রিম কোর্টের রায় নিয়ে পিসি-ভাইপোর উল্লসিত হওয়ার কোনও কারণ নেই। এদিন কাঁথিতে দলীয় কর্মসূচিতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি ফের একবার দাবি করেন, পিসি প্রাক্তন হবেন আর ভাইপো জেলে যাবেন।

প্রসঙ্গত মঙ্গলবার সুপ্রিম কোর্টে এসএসসির নিয়োগ দুর্নীতিতে শুনানির পরে সর্বোচ্চ আদালতের তরফে হাইকোর্টের নির্দেশের ওপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়। এব্যাপারে চূড়ান্ত রায় দেওয়া হবে আগামী ১৬ জুলাই। যা নিয়ে স্বস্তি ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Suvendu Adhikari

  • হাইকোর্টের রায় নিয়ে শুভেন্দু

এদিন শুভেন্দু অধিকারী বলেছেন, ওএমআর শিট পুড়িয়ে দেওয়ায়, হাইকোর্ট যোগ্য-অযোগ্য বাছাই করতে পারেনি। তাই প্যানেল বাতিল করে দেয়। গত ২২ এপ্রিল এই রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কিন্তু ৭ মে মঙ্গলবার সুপ্রিম কোর্টে হাইকোর্টের রায়ের ওপরে আপাতত স্থগিতাদের দিয়েছে। এব্যাপারে বিরোধী দলনেতা বলেন, এব্যাপারে পিসি-ভাইপোর উল্লসিত হওয়ার কোনও কারণ নেই।

  • আদালত যা করেছে ঠিক করেছে

এদিন বিরোধী দলনেতা বলেন, আদালত যা করেছে ঠিক করেছে। ন্যাচরাল জাস্টিস। আদালত এখন সবার কথা শুনছে, সবাইকে বলতে দিচ্ছে। তিনি বলেন, আদালত তো বলেছে, লিখিত দিতে হবে, চাকরি গেলে বারো শতাংশ সুদ সহ টাকা ফেরত দিতে হবে।

  • মিছা কউ, মনকে পাও

শুভেন্দু অধিকারী বলেন, মেদিনীপুরের পাশেই ওড়িশা। ফলে অনেকেই সেই রাজ্যের কথাও বলেন। তেমনই একটি কথা হল মিছা কউ, মনকে পাও। এর অর্থ হল মিথ্যা কথা হলেও, যেন মনে ধরে। তিনি বলেন, পিসিকে তো মিথ্যা কথা বলতে হবে। কারণ তৃতীয় দফা পর্যন্ত পিসি হেরে ভূত হয়ে গিয়েছে। বাকি দফাগুলিতে দফা-রফা হয়ে যাবে।

  • সুপ্রিম কোর্টের অবস্থান নিয়ে মমতা

মঙ্গলবার সুপ্রিম কোর্ট হাইকোর্টের দেওয়া ২০১৬-র প্যানেল বাতিলের ওপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে। যা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন, দেশের সর্বোচ্চ আদালতে বিচার প্রাপ্তিতে তিনি খুব খুশি এবং মানসিকভাবে স্বস্তি পেয়েছেন। শিক্ষক সম্প্রদায়কে অভিনন্দন জানিয়ে তিনি সুপ্রিম কোর্টের প্রতি শ্রদ্ধা জানান, নিজের এক্স হ্যান্ডেলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+