নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন! মমতা-অভিষেককে CPIM-Cong-এর কালচার স্মরণ করালেন শুভেন্দু

মা-বেটার জন্য এক রকম আইন আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জন্য কি অন্য রকম আইন? নির্বাচন কমিশনের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ সেলাই করে দেওয়া। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়েরকে সেন্সর করা নিয়ে এমনটাই মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

ত্রিস্তরীয় পঞ্চায়েতের বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে আসন্ন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে বিজয় সংকল্প সভায় মেছাদায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন।

suvendu adhikari

নিশানায় আইপ্যাক
হলদিয়ার বিধায়ককে ঘিরে বিক্ষোভ নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, সব আইপ্যাকের চিটিংবাজ চোরগুলো করাচ্ছে,এরা কুকুর প্রজাতির, বলা ভাল কুকুরের থেকেও অধম। কারণ কুকুরের প্রভু ভক্তি রয়েছে। অপরদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় দোষী সাব্যস্ত করেছে জাতীয় নির্বাচন কমিশন।

তাপসী মণ্ডলকে ঘিরে বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, গত ৭৫-৭৬ বছরে এই রাজনীতি দেখা যায়নি। একটা সময় কংগ্রেস-সিপিআইএমও এর থেকে বেশি আসন নিয়ে ক্ষমতায় ছিল। তারাও এই ধরনের রাজনীতি করেনি বলেও মন্তব্য করেন বিরোধী দলনেতা।

মমতার ওপরে নিষেধাজ্ঞা আগে জারি করা উচিত
২৪ ঘন্টার জন্য নির্বাচনী প্রচার থেকে বিরত থাকতে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, নির্বাচন কমিশনের কোনও সিদ্ধান্ত নিয়ে কিছু বলবেন না। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর নিষেধাজ্ঞা আগে জারি করা উচিত নির্বাচন কমিশনের। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সন্দেশখালির মহিলাদের রেটের কথা বলেছেন, তার ক্ষেত্রে কেন অ্যাকশন হয় না? এই জিনিসটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপোর ওপরও হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। মহিষাদলে তৃণমূলের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাপ-মেটা-গদ্দার মন্তব্য তুলে ধরেন তিনি।

মা-বেটার জন্য কি অন্য আইন?
শুভেন্দু অধিকারী বলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজে থেকে কিছু বলেননি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার প্রত্যুত্তরে তিনি ওই উক্তি করেন। নির্বাচন কমিশনের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটাকে সেলাই করা। ভারত সেবাশ্রম খারাপ, রামকৃষ্ণ মিশন খারাপ, এসব শুনেও নির্বাচন কমিশন চুপ করে রয়েছে বলে মন্তব্য করেন তিনি। শুভেন্দু অধিকারীর প্রশ্ন কমিশন কি তখন ঘুমোয়? মা-বেটার জন্য এক রকম আইন আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জন্য কি অন্য রকম আইন?

গরিব মুসলিমদের মারেন
এদিন শুভেন্দু অধিকারী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মুসলিমদের মারেন। তিনি বগটুই- গার্ডেনরিচে গরিব মুসলিমদের মেরেছেন। তিনি আনিস খানকে মেরেছেন, নৌসাদ সিদ্দিকিকে জেলে পাঠিয়েছেন বলেও মন্তব্য করেন বিরোধী দলনেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+