২০২৩-এ বিজেপিকে জেতালেই আবাস যোজনার টাকা! পঞ্চায়েত ভোটের আগে নয়া তাস শুভেন্দুর

২০২৩-এ বিজেপিকে জেতালেই আবাস যোজনার টাকা! পঞ্চায়েত ভোটের আগে নয়া তাস শুভেন্দুর

বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন হবে বাংলায়। তার আগে বাংলায় আবাস যোজনায় নামের তালিকা নিয়ে কাদা ছোঁড়াছুঁড়ি চলছে। বুধবার কাঁথির সভা থেকে শাসক দলের বিরুদ্ধে বেনজির আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাফ জানালেন, ২০২৩-এর নির্বাচনে বিজেপিকে জেতালেই মিলবে আবাস যোজনার টাকা।

‘টাকা ফেরত করানোর দায়িত্ব আমাদের’

‘টাকা ফেরত করানোর দায়িত্ব আমাদের’

বুধবার কাঁথির জবাবি সভা থেকে নন্দীগ্রামের বিধায়ক বলেন, আপনারা আবাস যোজনা নিয়ে বিন্দুমাত্র বিচালিত হবেন না। আবাস যোজনার ১৭টি দফা রয়েছে। সেই দফা অনুযায়ী প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিতে হবে। যদি দেখেন এই ১৭ দফার মধ্যে রয়েছে, কিন্তু তাঁকে টাকা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার, তাঁর নাম তালিকাভুক্ত করে মণ্ডল সভাপতি মারফত আমাদের কাছে পাঠাবেন। যদি প্রমাণিত হয়, তাহলে টাকা ফেরত করানোর দায়িত্ব আমাদের।

তৃণমূলের পঞ্চায়েত স্তরের নেতাদের টার্গেট

তৃণমূলের পঞ্চায়েত স্তরের নেতাদের টার্গেট

আবাস যোজনায় তৃণমূলের একাধিক পঞ্চায়েত স্তরের নেতাদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ উঠছে বলে অভিযোগ করেন শুভেন্দু। তাঁর কথায়, আবাস যোজনা থেকে বাদ যাচ্ছেন যোগ্যরা। একটাও তোলামূল পার্টির লোক, যাদের নাম ১৭ দফার মধ্যে পড়ছে, একটাও যদি নাম থাকে তাহলে টাকা ফেরতের দায়িত্ব পঞ্চায়েত গ্রামোন্নয়ন মন্ত্রীর।

বিজেপিকে জেতালেই মিলবে আবাস যোজনার টাকা

বিজেপিকে জেতালেই মিলবে আবাস যোজনার টাকা

তিনি আরও বলেন, ২০১৮ সালের খসড়ায় যাঁদের নাম নেই, তাঁরা কী করে অন্তর্ভুক্ত করবেন? নাম অন্তর্ভুক্ত হবে না। এর সমাধান হল ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে জেতানো। যাঁরা ২০১৮ সালে যোগ্য থাকার পরেও আবাস যোজনার টাকা পাননি, তাঁরা ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে জেতাতে পারলেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে টাকা পাবেন। শুভেন্দু বলেন, আমি দ্যর্থহীন ভাষায় বলে যাচ্ছি বিজেপিকে জেতালেই মিলবে আবাস যোজনার টাকা।

পুলিশ ছাড়া তোলামূলের আর কিছু নেই

পুলিশ ছাড়া তোলামূলের আর কিছু নেই

একইসঙ্গে এদিন পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু। তাঁর কথায়, পুলিশ ছাড়া তোলামূলের আর কিছু নেই। রাজনৈতিকভাবে তৃণমূল পরাজিত হতে না চাইলে তাঁদের পুলিশের সাহায্য নিতে হবেই। তাই আপনারা জাগ্রত হন। আমরা ভোটে জিতেই বিজেপিকে ক্ষমতায় আনব। রাষ্ট্রবাদী সরকার হবেই।

এখানে পিসি এবং ভাইপোর বাজনা বাজিয়ে লাভ নেই

এখানে পিসি এবং ভাইপোর বাজনা বাজিয়ে লাভ নেই

রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে শুভেন্দুর বার্তা, এখানে পিসি এবং ভাইপোর বাজনা বাজিয়ে লাভ নেই। আমি বিজেপিতে যোগদান করেছি ১৯ ডিসেম্বর ২০২০ সালে। পিসি বলল আমি ৪ জানুয়ারি নন্দীগ্রাম যাবো। কিন্তু এলেন ১৮ জানুয়ারি। বললেন, নন্দীগ্রাম আমার মেজো বোন। মেজো বোনের কী হয়েছে সেটা তো দেখেছেন।

তারিখ পাল্টে যাবে কিন্তু বছরটা একই থাকবে

তারিখ পাল্টে যাবে কিন্তু বছরটা একই থাকবে

তারপর ভাইপো বললেন, তোর বাপকে ডাক। তারপর কী রেজাল্ট হল, তাও দেখেছেন! ২০২৪-এ কাঁথি ও তমলুক লোকসভা নরেন্দ্র মোদীকে উপহার দেবো। ভোট দিতে পারলে বিজেপি একে থাকবে। তৃণমূলের দেখা মিলবে না।বিজেপিকে জেতালেই মিলবে আবাস যোজনার টাকা। আর ডিসেম্বরের ডেডলাইন নিয়ে সুরবদলে শুভেন্দু বলেন, তারিখ পাল্টে যাবে। কিন্তু বছরটা একই থাকবে। আপনারা যা চাইছেন তাই হবে। আমরা এলে পরিযায়ী শ্রমিকদের ফিরয়ে আনব। উত্তরপ্রদেশ ও গুজরাতের মতো নতুন করে সজ্জিত হবে পশ্চিমবঙ্গ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+