বুদ্ধদেবের অনুরোধে মমতাকে লুকিয়ে কাজ করেছিলেন! হলদিয়া থেকে তৃণমূলকে উৎখাতে সময় বাঁধলেন শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari:লোকসভা ভোটে বিজেপি জিতবে। তমলুকে তৃণমূল হারবে। যেদিন হারবে পরের দিন সকালে তিনঘন্টার মধ্যে হলদিয়ার কারখানার গেট থেকে তৃণমূলকে উৎখাত করবেন। এমনটাই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সোমবার হলদিয়ায় টাটা পাওয়ার ও স্টিল কোম্পানির বিজেপি সংগঠনের বিশ্বকর্মা পুজোর উদ্বোধনে এসে এই মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, পঞ্চায়েতে ভোট লুট করেছে, লোকসভা ভোটে লুট করতে পারবে না। পাশাপাশি হলদিয়া শিল্পাঞ্চলের বর্তমান দুরাবস্থার কথা তুলে ধরেন বিরোধী দলনেতা।

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন বিরোধীদের জন্য শিল্প আসছে না রাজ্যে। এব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিরোধী দলনেতা সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য শিল্প আসছে না।
শুভেন্দু অধিকারী এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে শিল্প বিরোধী বলে তকমা দেন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের জমিনীতি নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে লুকিয়ে, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অনুরোধে, ২০১০ সালে হলদিয়া এনার্জিকে ১১০ একর জমি কিনিয়ে দিয়েছিলেন সরাসরি। তিনি এব্যাপারে মালিক সঞ্জীব গোয়েঙ্কা এই ঘটনা নিয়ে জিজ্ঞাসার পরামর্শ দেন।

তেহট্টের সমবায় সমবায় সমিতিতে ৬২ টি আসনের মধ্যে কোনওটিতেই প্রার্থী দিতে পারেনি তৃণমূল কংগ্রেস। সেখানে ৫০টি আসন পেয়ে জয়ী হয়েছে সিপিআইএম। বাকি আসন পেয়েছে বিজেপি। এব্যাপারে প্রশ্ন করা হলে শুভেন্দু অধিকারী বলেন, যেখানে মানুষ ভোট দিতে পারবে, সেখানে তৃণমূল জিততে পারবে না।
শুভেন্দু অধিকারী বলেন, লোকসভায় কাঁথিতে বিজেপির জিতবে তিনলক্ষের বেশি ভোটে। তমলুকের জয়ের ব্যবধান হবে দেড় থেকে দুলক্ষ। জেতার পরের দিন হলদিয়া থেকে তৃণমূল সাফ করা হবে বলে জানিয়েছেন তিনি। জেলার পরের দিন সকালে তিন ঘন্টার মধ্যে তৃণমূল সাফের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ডেঙ্গি নিয়ে রাজ্য ভয়াবহ অবস্থার মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলনেতা।












Click it and Unblock the Notifications