তমলুকের মহাপ্রভু মন্দিরে রথযাত্রার সূচনায় শুভেন্দু অধিকারী! জানালেন নিজের পরম প্রাপ্তির কথা
ঐতিহাসিক তমলুক শহরে পবিত্র পীঠস্থান মহাপ্রভু মন্দির। শ্রী শ্রী চৈতন্যদেব পুরী যাওয়ার পথে তমলুক শহরে তিনবার রাত্রি যাপন করেছিলেন। বেশ কয়েক বছর ধরে সেই মহাপ্রভু মন্দিরে রথযাত্রা উপলক্ষে শুভেন্দু অধিকারী আসছেন।
রবিবার রথযাত্রা উপলক্ষে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তমলুক শহরের মহাপ্রভু মন্দিরে আসেন। জগন্নাথ-সুভদ্রা-বলরাম তিনটি সুসজ্জিত রথ-এর সামনে শুভেন্দু অধিকারী আরতি করেন, নারকেল ফাটান, এবং ঝাডু় দিয়ে রাস্তা পরিষ্কার করে তিনটি রথের দড়ি টেনে রথযাত্রার সূচনা করেন।

শুভেন্দু অধিকারী বলেন, এই মন্দিরের সঙ্গে ভক্ত হিসেবে আট-দশ বছর তাঁকে জড়িয়ে দিয়েছে, তিনি যুক্ত হয়েছেন। চৈতন্যদেব পুরী যাওয়ার সময় এখানে তিন তিনবার রাত্রি যাপন করেছেন, ফলে এটি ঐতিহ্যবাহী মন্দির, সনাতন ধর্মের সমস্ত নিয়ম-নীতি মেনে চৈতন্যদেবের ভাবাদর্শ মেনে কর্মসূচি হয়। তিনি পাঁচ ছয় বছর ধরে সূচনাতেও থাকছেন, এটা তাঁর কাছে পরমপ্রাপ্তি বলে মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
On the auspicious occasion of Rath Yatra, may the Divine Trinity of Lord Jagannath, Lord Balabhadra & Devi Subhadra bestow peace, prosperity & good fortune upon their devotees.
— Suvendu Adhikari (@SuvenduWB) July 7, 2024
"Jai Jagannath" 🙏🙏🙏 pic.twitter.com/gAcmJ6WNr2
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর জেলা তমলুক শহরে মহাপ্রভু মন্দির এর রথযাত্রা সূচনা করে বেরিয়ে যান মেচেদার ইসকন মন্দিরের উদ্দেশ্যে। তমলুক শহরের মহাপ্রভু মন্দিরের তিনটি রথ তমলুক শহর পরিক্রমা করে তমলুক রাজবাড়ি অর্থাৎ মাসির বাড়িতে আগামী এক সপ্তাহ থাকবেন। এক সপ্তাহ পরে আবার তমলুক মহাপ্রভুর মন্দিরে ফিরে আসবেন জগন্নাথ সুভদ্রা এবং বলরাম।
এদিন সকালে বিরোধী দলনেতা সোশ্যাল মিডিয়ায় রথযাত্রার শুভেচ্ছা জানিয়েছেন। সেখানে তিনি বলেছেন, মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের কাছে সকলের সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও সুখী জীবনের আশীর্বাদ প্রার্থনা করছেন। মহাপ্রভু সকলের মঙ্গল করুন, আবেদন বলেছেন বিরোধী দলনেতা।












Click it and Unblock the Notifications