অবশেষে যবনিকা পতন, মাহেন্দ্রক্ষণে অমিত শাহের কাছ থেকে গেরুয়া পতাকা হাতে নিলেন শুভেন্দু অধিকারী
অবশেষে যবনিকা পতন, মাহেন্দ্রক্ষণে অমিত শাহের কাছ থেকে গেরুয়া পতাকা হাতে নিলেন শুভেন্দু
অবশেষে যবনিকা পতন হল। বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু অধিকারী। মঞ্চে অমিত শাহের পাশেই বসেছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুকে মঞ্চে বরণ করে নেন দেবশ্রী চৌধুরী। মঞ্চে শুভেন্দুর বিজেপিতে যোগদানের সূচনাটা করেদিলেন পুরনো সতীর্থ মুকুল রায়। তারপরেই সেই ঐতিহাসিক সন্ধিক্ষণ ঘটে মঞ্চে। শুভেন্দু অধিকারীর হাতে দলীয় পতাকা তুলে দেন অমিত শাহ। আনুষ্ঠানিকভাবেব বিজেপিতে যোগ দিচ্ছেন শুভেন্দু অধিকারী।

বিজেপিতে শুভেন্দু
অবশেষে যবনিকা পতন হল মেদিনীপুরের কলেজ মাঠে। গত তিন মাসের রহস্য আর লুকোচুরি খেলার সমাপতন হল মেদিনীপুরের কলেজ মাঠের সভায়। মঞ্চে অমিত শাহের হাত ধরেই উঠলেন শুভেন্দু। কৈলাশ বিজয়বর্গীয় আর অমিত শাহের মাঝে মঞ্চে আসন দেওয়া হয়েছিল তাঁকে। শুভেন্দুর বিেজপিতে আগমনের সূত্র ধরিয়ে দেন পুরনো সতীর্থ মুকুল রায়। তারপরেই সেই মাহেন্দ্রক্ষণ। অমিত শাহের হাত থেকে বিজেপির পতাকা হাতে নিলেন শুভেন্দু অধিকারী। অমিতের পা ছুয়ে প্রণাম করলেন। কাছে টেনে নিলেন অমিত শাহও।

কারা এলেন বিজেপিতে
এদিন শুভেন্দুর হাত ধরে তৃণমূলের একাধিক বিধায়ক, কাউন্সিলর নেতা বিজেপিতে যোগ দেন। মোট নয় বিধায়ক যোগ দিয়েছেন বিজেপিতে । তারমধ্যে ৬ বিধায়ক তৃণমূল কংগ্রেসের। শীলভদ্র দত্ত, ব্যারাকপুর (তৃণমূল)
বনশ্রী মাইতি, কাঁথি উত্তর (তৃণমূল),বিশ্বজিৎ কুণ্ডু, কালনা (তৃণমূল),দীপালি বিশ্বাস, গাজোল (তৃণমূল),সুকরা মুণ্ডা, নাগরাকাটা (তৃণমূল),সৈকত পাঁজা, পূর্ব বর্ধমান (তৃণমূল)। এছাড়াও অশোক দিন্দা, তমলুক (সিপিআই),তাপসী মণ্ডল, হলদিয়া (সিপিএম), সুদীপ মুখোপাধ্যায়, পুরুলিয়া (কংগ্রেস) বিধায়ক যোগ দেন বিজেপিতে।

এছাড়াও যাঁরা যোগ দিলেন
বিজেপি সাংসদ সুনীল মণ্ডল, সাংসদ, প্রাক্তন সাংসদ দশরথ তিরকে, প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও কর্নেল দীপ্তাংশু চৌধুরী, কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগদেন। একাধিক নেতাকর্মী বিজেপিতে যোগ দিয়েছেন এদিন। তাঁদের সকলকেই মঞ্চ থেকে স্বাগত জানিয়েছেন বিজেপির চাণক্য অমিত শাহ। শুভেন্দুর আগমনে বঙ্গে বিজেপি আরও যোশ পাবে বলে দাবি করেছেন অমিত শাহ।

মমতার পতন আসন্ন
আর বেশি দেরি নেই মমতার পতন আসন্ন মেদিনীপুরের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস নেত্রীকে আক্রমণ করেছেন অমিত শাহ। বিজেপির চাণক্যকে বড় দাদা বলে ডেকে শুভেন্দু বলেছেন, দলে সাধারণ কর্মীর মতোই কাজ করবেন তিনি। কোনও মাতব্বরি নয়, দল বললে দেওয়াল লিখনও করতে প্রস্তুত তিনি। এর পর বুথেবুথে পাড়ায় পাড়ায় পাওয়া যাহে তাঁকে। মেদিনীপুরের সভা শেষে অমিতের কপ্টারেই কলকাতায় উড়ে যান তিনি। রােত বিজেপির সাংগঠনিক বৈঠকে থাকবেন শুভেন্দু। রবিবার বোলপুরে অমিত শাহের রোড শোতেও দেখা যাবে শুভেন্দু অধিকারীকে।












Click it and Unblock the Notifications