খেজুরি থানার বিরুদ্ধে এবার হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন শুভেন্দু অধিকারী
খেজুরি থানার পুলিশের বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। বিজেপি কর্মী সমর্থকদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করা হচ্ছে। সেই অভিযোগে তিনি হাইকোর্টের দ্বারস্থ হবেন। আগামী সোমবার কলকাতা হাইকোর্টে আবেদন করা হবে খবর।
বিজেপি কর্মী সমর্থকদের মিথ্যা মামলায় পুলিশ গ্রেফতার করছে পূর্ব মেদিনীপুরের খেজুরি থানা দীর্ঘদিন ধরে এই কাজ করে চলেছে। এমনই অভিযোগ রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর। আজ বৃহস্পতিবার শুভেন্দু খেজুরি থানায় গিয়েছিলেন। থানার ওসির সঙ্গে তিনি দেখা করতে চান। যদিও ওসি সেই সময় থানায় ছিলেন না।

খেজুরির বিজেপির যুব মোর্চার সভাপতি শিবু মাইতিকে মিথ্যা মামলায় পুলিশ গ্রেফতার করেছে। এমনই দাবি বিজেপির। শুভেন্দু অধিকারী সেই বিষয় নিয়েই কথা বলতে থানায় গিয়েছিলেন। বৃহত্তর আন্দোলনের ডাক দিচ্ছেন বিরোধী দলনেতা। পুলিশ সম্পূর্ণভাবে তৃণমূলের দলদাস হয়ে গিয়েছে। সেই হিসেবেই তারা কাজ করছে। এমনই অভিযোগ শুভেন্দুর।
আগামী কাল শুক্রবার পূর্ব মেদিনীপুরের জনকা থেকে বিদ্যাপীঠ পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে। পুলিশের ভূমিকার প্রতিবাদ হিসেবে এই মিছিল হবে। বিজেপি কর্মী সমর্থককে ধরা হচ্ছে। পুলিশ একাধিক বাড়িতে দরজা ভেঙেছে বলে অভিযোগ।
পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। তমলুকের তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে পুলিশ সুপার নিমতৌড়িতে বৈঠক করেছেন। অভিযোগও করেছেন নন্দীগ্রামের বিধায়ক। এছাড়াও এলাকার মহকুমা শাসকের বিরুদ্ধেও তাঁর অভিযোগ রয়েছে।
গত দুই বছরে খেজুরি থানা কয়েকশো মিথ্যা মামলা দিয়েছে বিজেপি কর্মী সমর্থকদের। অনেককেই প্রায় দুই মাস থানায় গ্রেফতার করে রাখা হয়েছিল বলে অভিযোগ। এবার পুলিশের বিরুদ্ধেই আদালতে যাবেন রাজ্যের বিরোধী দলনেতা। আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের পরিবারের সদস্যরাও সঙ্গে থাকবেন। এছাড়াও গণ আন্দোলন করা হবে বলে শুভেন্দু ডাক দিয়েছেন।












Click it and Unblock the Notifications