Suvendu Adhikari: সবটাই পরিকল্পিত, শুক্রবারই ফাঁস হয়ে গিয়েছিল! মমতাকে নিয়ে বিস্ফোরক শুভেন্দু

Suvendu Adhikari: সবটাই পরিকল্পিত! শুক্রবারই তা ফাঁস হয়ে গিয়েছিল। কার্যত বোমা ফাটালেন বিরোধী দলনেতা। নীতি আয়োগের বৈঠক ছেড়ে মাঝপথে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। আর এর মধ্যেই এহেন দাবি। শুধু তাই নয়, একযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও এদিন আক্রমণ করেন শুভেন্দু অধিকারী।

দিল্লি সফরকে কটাক্ষ করে বলেন (Suvendu Adhikari) , 'গাই-বাছুর গিয়েছে দিল্লিতে'। আর এহেন মন্তব্য নিয়ে শুরু হয়েছে নয়া বিতর্ক। আজ শনিবার নীতি আয়োগের বৈঠক ছিল। আর সেই বৈঠকের আগেই বয়কট করেন সমস্ত অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীরা। তবে সেই বৈঠকে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM)।

Suvendu Adhikari

রাজ্যের দাবিদাওয়া নিয়ে আওয়াজ তুলতেই ওই বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু বৈঠকের মাঝেই বেরিয়ে আসেন রাজ্যের প্রশাসনিক প্রধান। শুধু তাই নয়, একেবারে বিস্ফোরক অভিযোগ করেন। বলেন, তাঁকে বৈঠকে বলতে দেওয়া হয়নি। পাঁচ মিনিটও সময় দেওয়া হয়নি। এমনকি মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।

যদিও কেন্দ্রের তরফে সেই দাবি খারিজ করে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সত্য বলছেন না বলে পাল্টা দাবি করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। যা নিয়ে বিতর্ক তুঙ্গে। আর এর মধ্যেই পুরো ঘটনাটাই পরিকল্পিত বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, পরিকল্পনা শুক্রবারই ফাঁস হয়ে গিয়েছে। আর তা তৃণমূলের রাজ্যসভার এক সাংসদের সাংবাদিক স্বামী ফাঁস করে দিয়েছেন বলে দাবি করেন নন্দীগ্রামের বিধায়ক।

এই প্রসঙ্গে শুভেন্দু আরও বলেন, এক সাংবাদিক সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে শুক্রবারই জানান হেমন্ত সোরেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক বয়কট করবেন। ফলে পরিকল্পনা আগেই ফাঁস হয়ে গিয়েছে। শুধু তাই নয়, রাজ্যের একাধিক বকেয়া আটকে রয়েছে। বারবার দাবি জানিয়েও ১০০ দিনের প্রকল্পের টাকা সহ একাধিক প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না বলে এদিন অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর দাবি, ১ লাখ ২১ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে কেন্দ্রের কাছে। এই প্রসঙ্গেও এদিন সুর চড়ান শুভেন্দু অধিকারী। বলেন, সবথেকে কম জিএসটি কালেকশন এখান থেকে। আর তা মাত্র ৪.১১ শতাংশ। জনসংখ্যার ৭.১২ শতাংশ। কিন্তু এরপরেও সবথেকে বেশি টাকা বাংলা পায়। তাঁর কথায়, টাকা কি চুরি করতে দেওয়া হবে? চাটার্ড ফ্লাইট নিয়ে গিয়েছেন। যেতে আসতেই এক কোটি টাকা খরচ হয়েছে বলে কটাক্ষ বিজেপি নেতার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+