Suvendu Adhikari:'রাজ্য নয় নন্দীগ্রামই গণদেবতা।' লোকসভা ভোটের আগে নতুন বার্তা শুভেন্দুর
'নন্দীগ্রামই পথ দেখাবে বাংলাকে। নন্দীগ্রামের দেখানো পথে চললেই বাংলার মানুষ মুক্তি পাবে। ' এমনই বার্তা দিেয়ছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেছেন, একটা সময় মনে হতো বাংলার বুক থেকে সিপিএম কে হাটানো অসম্ভব। কিন্তু পথ দেখিয়েছে নন্দীগ্রাম।'
কারন ৩৪ বছর বাম শাসনের অবসান ঘটিয়েছিল এই নন্দীগ্রাম। বাম রাজত্বের অবসানের সেই নিদর্শন তুলে ধরে রাজ্যের আগাম ভবিষ্যৎবাণী করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি বলেন ভবিষ্যতেও যাবে ( তৃণমূলের অবসন) এবং তার প্রধান কারণ হবে এই গ্রাম। কারণ গ্রাম দিয়ে শহর ঘেরা। ৩৪ বছরের সিপিএম শাসনের অবসানের নেপথ্যে প্রধান কারন ছিল নন্দীগ্রাম।

সেই নন্দীগ্রাম কে সামনে রেখে তৃণমূলের জন্য ভবিষ্যৎবাণী করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন নন্দীগ্রামের মানুষ মমতা ব্যানার্জিকে ভোট দিলে হয়তো কয়েকটা চাকরি পেতেন। কিন্তু গণদেবতা নন্দীগ্রামের মানুষ তারা পশ্চিমবঙ্গের কথা ভেবে ভারতবর্ষের কথা ভেবে সেটা করেননি। কারন এই নন্দীগ্রাম হারিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কে।
বাংলার মানুষ যেদিন নন্দীগ্রাম কে স্মরণ করবে সেদিনই পরিত্রান পাবে তার আগে নয়। নন্দীগ্রামের দেখানো পথেই বাংলার মানুষকে হাঁটতে হবে তা না হলে বাংলার মানুষের পরিত্রাণ পাবেনা। রাজ্যের মানুষের কাছে পরিত্রানের একমাত্র রাস্তা নন্দীগ্রামের দেখানো পথ। অর্থাৎ শুভেন্দু অধিকারীর কথায় বর্তমান রাজ্য সরকার কে ক্ষমতার যুদ্ধ করতে হলে নন্দীগ্রামের পথকেই বেছে নিতে হবে সারা রাজ্যের মানুষ কে। সেটা হলে রাজ্যের মানুষ কোনদিনই পরিত্রাণ পাবে না।
বর্তমান সরকার কে ক্ষমতাচ্যুত করতে নন্দীগ্রামই একমাত্র ভরসা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর কাছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠানে যোগ দিয়ে বর্তমান রাজ্য সরকারের নৈরাজ্য থেকে পরিত্রাণ পেতে রাজ্যের মানুষদের প্রতি এরূপ বক্তব্য রাখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।












Click it and Unblock the Notifications