চন্দ্রকোনা থেকে তৃণমূলকে উৎখাতের ডাক! লোকসভা নির্বাচনে BJP-র আসন সংখ্যা, ৪ নিশ্চিত আসনের নাম শুভেন্দুর মুখে

সামনে পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনের প্রস্তুতির সঙ্গে রাজ্য থেকে তৃণমূলকে উৎখাতের ডাক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এদিন তিনি চন্দ্রকোণার সভা থেকে বলেন, সিপিআইএম আরও কঠিন ছিল। তাদের বিরুদ্ধে লড়াই করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারানোর পরে এবার তাঁকে প্রাক্তন করার কাজ বাকি রয়েছে বলে মন্তব্য করেছেন শুভেন্দু।

 ২০১৯-এর লোকসভা নির্বাচনের পরে তৃণমূলের পার্টি অফিস খুলিয়েছিলেন

২০১৯-এর লোকসভা নির্বাচনের পরে তৃণমূলের পার্টি অফিস খুলিয়েছিলেন

এদিন চন্দ্রকোনার সভায় শুভেন্দু অধিকারী বলেন, ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি ১৮ টি আসন দখল করার পরেই তৃণমূলের সব ভিতরে ঢুকে গিয়েছিল। তিনিই পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং জঙ্গলমহলের বিস্তীর্ণ অংশে তৃণমূলের পার্টি অফিস খুলিয়েছিলেন সেই সময়।

মমতাকে প্রাক্তন করা বাকি

মমতাকে প্রাক্তন করা বাকি

শুভেন্দু অধিকারী এদিন বলেন, ২০২০-তে বিজেপিতে যোগদানের পরে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তাঁকে নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারনোর দায়িত্ব দিয়েছিলেন। এরপর সমবেত জনগণের কাছে তিনি প্রশ্ন করেন, সেই কাজ তিনি পেরেছেন, কি পারেননি। উত্তর আসে পেরেছেন। এরপর তিনি বলেন, এবার মমতাকে প্রাক্তন করার কাজ বাকি রয়েছে।

তৃণমূলকে উৎখাতের ডাক

তৃণমূলকে উৎখাতের ডাক

এদিন চন্দ্রকোণার মঞ্চে উঠার সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নো ভোট টু মমতা লেখা জামা পড়ে নেন। তিনি মঞ্চ থেকে বলেন, তৃণমূল মানেই চোর। উপড়ে ফেলতে হবে, কেউ রুখতে পারবে না। মঞ্চ থেকে তিনি আওয়াজ তোলেন পিসি চোর-ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর।

 দাঙ্গাবাজ মমতাই

দাঙ্গাবাজ মমতাই

শুভেন্দু অধিকারী এদিন অভিযোগ করেছেন, রাজ্যে দাঙ্গাবাজ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। রেডরোডের ধর্না মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গার ব্যাপারে সতর্ক করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল এই দাঙ্গার পিছনে রয়েছে বলে অভিযোগ করে শুভেন্দু অধিকারী বলেছেন, সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরে থাকতে হবে।

লোকসভায় ২৫-এর বেশি আসন পাবে বিজেপি

লোকসভায় ২৫-এর বেশি আসন পাবে বিজেপি

এদিনের সভায় শুভেন্দু অধিকারী দাবি করেন, ২০২৪-এর লোকসভা নির্বাচনে তৃণমূল রাজ্য থেকে ২৫-এর বেশি আসন পাবে। তিনি আরও দাবি করেন, চারটি আসনের নিশ্চয়তা তিনি এখনই দিচ্ছেন। তার মধ্যে রয়েছে এই মুহূর্তে তৃণমূলের দেবের দখলে থাকা ঘাটাল, তৃণমূলের অপরূপা পোদ্দারের দখলে থাকা আরামবাগ, শিশির অধিকারীর দখলে থাকা কাঁথি এবং দিব্যেন্দু অধিকারীর দখলে থাকা তমলুক।

 বিজেপিকে দেখা বাকি

বিজেপিকে দেখা বাকি

শুভেন্দু অধিকারী রাজ্যে চাকরিতে দুর্নীতি প্রসঙ্গে বলেন, সিপিআইএম-এর ৩৪ বছরের জমানায় চিরকূটে চাকরি হয়েছে। সেখানে যোগ্যদের বঞ্চনা করে হয়েছিল। আর তৃণমূলের জমানায় চাকরি বিক্রি করা হয়েছে, যোগ্যদের বঞ্চিত করা হয়েছে। সেখানে রাজ্যের মানুষ বিজেপির শাসন দেখেনি। বিরোধী দলনেতা রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার গড়ার ডাকও দেন এদিনের সভা থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+