মমতার হোর্ডিং-এর পাশেই 'ভূমিপুত্র' শুভেন্দু! সভার আগে ছয়লাপ মেদিনীপুর শহর

মমতার হোর্ডিং-এর পাশেই 'ভূমিপুত্র' শুভেন্দু! সভার আগে ছয়লাপ মেদিনীপুর শহর

সোমবার সভায় তিনি থাকছেন না। যেসময় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( mamata banerjee) সভা করবেন মেদিনীপুরে, সেই সময় তিনি কলকাতায় থাকবেন বলেই জানা গিয়েছে। কিন্তু এদিন সকাল থেকেই মেদিনীপুর শহর জুড়ে ছড়িয়ে পড়েছে শুভেন্দু অধিকারীর (subhendu adhikari) হোর্ডিং আর পোস্টারে। সেখানে কোথাও তাঁকে ভূমিপুত্র, কোথাও তাঁকে অন্যায়ের প্রতিবাদী মুখ বলে সম্বোধন করা হয়েছে।

মমতার সভার প্রস্তুতি তুঙ্গে

মমতার সভার প্রস্তুতি তুঙ্গে

এদিন মেদিনীপুর কলেজিয়েট স্কুলের মাঠে সভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেই কারণে রবিবার সন্ধেয় মেদিনীপুর সার্কিটহাউসে পৌঁছে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর অনুযায়ী, রাতে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে সেরেছেন তিনি। এদিনের সভার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এই তিন জেলার তৃণমূলের সাংসদ ও বিধায়কদের। জানা গিয়েছে, শিশির অধিকারী অসুস্থ। সভায় তাঁর যাওয়ার সম্ভাবনা নেই। অন্যদিকে তমলুকের সাংসদ রাজ্যে নেই। করোনায় মৃত সমরেশ দাস এবং শুভেন্দু অধিকারী ছাড়া পূর্ব মেদিনীপুরের ১০ বিধায়কের মধ্যে কতজন এদিনের সভায় হাজির থাকেন, তারই অপেক্ষায় রাজনৈতিক মহল। করোনা পরিস্থিতির কথা চিন্তা করেই এদিনের মঞ্চ তৈরি করা হয়েছে।

শহর থেকে সরানো হয়েছিল দাদার অনুগামীদের পোস্টার

শহর থেকে সরানো হয়েছিল দাদার অনুগামীদের পোস্টার

আমরা দাদার অনুগামীদের পোস্টার এবং হোর্ডিং যে সব শহরে প্রথম পড়েছিলেন তার মধ্যে মেদিনীপুর অন্যতম। তবে মুখ্যমন্ত্রী সভার ৪৮ ঘন্টা আগেই সেসব সরিয়ে দেওয়া হয়েছিল শহর থেকে। তার বদলে দেওয়া হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার, হোর্ডিং। মেদিনীপুর শহরের রিং রোড থেকে তস্য গলি, মুড়ে ফেলা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার, হোর্ডিং দিয়ে। পোস্টার, হোর্ডিং-এ চোখে পড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিও।

সকালেই জায়গায় জায়গায় শুভেন্দু অধিকারীর পোস্টার, হোর্ডিং

সকালেই জায়গায় জায়গায় শুভেন্দু অধিকারীর পোস্টার, হোর্ডিং

এই পর্বে রবিবার রাত পর্যন্ত শহর ছিল শুভেন্দু অধিকারীর কোনও পোস্টার, হোর্ডিং চোখে না পড়লেও, শহরে তা চোখে পড়েছে। এদিন সকালে শহরে এলআইসি মোড, লাইব্রেরি রোড-সহ একের পর এক জায়গায় শুভেন্দু অধিকারীর হোর্ডিং, পোস্টার চোখে পড়েছে। তবে কে বা কারা কখন, তা লাগিয়েছে, তা শহরবাসীর কাছে স্পষ্ট নয়। তবে দাদার অনুগামীদের নামে এই পোস্টার, হোর্ডিংগুলি পড়েছে। কোথাও শুভেন্দু অধিকারীকে মেদিনীপুরের ভূমিপুত্র বলা হয়েছে, আবার কোথাও তাঁকে অন্যায়ের প্রতিবাদী মুখ বলে বর্ণনা করা হয়েছে।

অবস্থান স্পষ্ট করেননি শুভেন্দু অধিকারী

অবস্থান স্পষ্ট করেননি শুভেন্দু অধিকারী

যাঁকে নিয়ে এথ আলোচনা, সেই শুভেন্দু অধিকারী এখনও নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেননি। তবে তিনি এদিন যে এদিনের সভায় থাকছেন না তা স্পষ্ট। এদিনের সভায় না থেকেও তাঁর এই হোর্ডিং, পোস্টার যএ মমতা বন্দ্যোপাধ্যায়ের নজর এড়াবে না, তা বলেই দেওয়া যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+