সুবল মান্না অতীত, কাঁথি পুরসভার নতুন চেয়ারম্যান সুপ্রকাশ গিরি

সুবল মান্নার জায়গায় কাঁথি পুরসভার নতুন চেয়ারম্যান হলেন সুপ্রকাশ গিরি। বৃহস্পতিবার তিনি এজ দায়িত্ব গ্রহণ করেছেন। সাংসদ শিশির অধিকারীকে গুরুদেব সম্মোধন করেছিলেন। পা ছুঁয়ে প্রণামও করেছিলেন সুবল মান্না। তার ফল ভুগতে হয়েছিল হাড়ে হাড়ে।

তৃণমূল কাঁথি পুরসভার পদ থেকে চেয়ারম্যানের পদ থেকে সুবল মান্নাকে সরিয়ে দেয়। শিশির অধিকারী তৃণমূলের সাংসদ হলেও দলের সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ। শুভেন্দু অধিকারীর বাবা তিনি৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাতেও তিনি ছিলেন। তৃণমূলও শিশির অধিকারীকে শত্রু শিবিরেই ফেলেছে।

সুবল মান্না অতীত, কাঁথি পুরসভার নতুন চেয়ারম্যান সুপ্রকাশ গিরি

সেই শিশির অধিকারীকে প্রণাম করেছিলেন সুবল। গুরুদেব সম্মোধন করেছিলেন তাঁকে৷ সেই ভিডিও প্রকাশ হতেই তৃণমূলের হাইকমান্ডের রোষানলে পড়েন সুবল মান্না৷ জল গড়ায় রাজ্য, পুর ও নগরোন্নয়ন দফতর পর্যন্ত। চরম বিড়ম্বনায় পড়ে দল। অগত্যা দলের অস্বস্তি ঢাকতে নির্দেশ দেওয়া হয় পদত্যাগের।

কাঁথি এলাকাতেই শুভেন্দু অধিকারীর বাড়ি। এবার সেই পুরসভার চেয়ারম্যান পদে এলেন সুপ্রকাশ গিরি। রাজ্যের মন্ত্রী অখিল গিরির ছেলে সুপ্রকাশ। এদিন তিনি দায়িত্ব নিয়েছেন। আগামী দিনে এলাকায় আরও উন্নয়ন হবে। এই কথা তিনি জানান।

সুপ্রকাশের মতে, কাঁথি পুরসভার উন্নয়ন থমকে গিয়েছিল। আগামী দিনে পুর পরিষেবা দেওয়ায় রাজ্যের এক নম্বর হয়ে ওঠার লক্ষ্যেই কাজ হবে। আগের চেয়ারম্যানের উন্নয়নমূলক কাজের প্রতি অনীহা ছিল। এখন কাজে গতি আসবে। এমনই দাবি তার।

সুবল মান্নাকে সরানোর নির্দেশের বিষয়টি কলকাতা হাইকোর্ট অবধি গিয়েছিল। সমগ্ৰ বিষয় কোর্টের পর্যবেক্ষণ আসার আগেই ১৬ কাউন্সিলের সম্মতিক্রমে সুবলের বিরুদ্ধে অনাস্থা পাস হয়ে যায়। এবার চেয়ারম্যান পদ থেকে অপসারণ হয় তার।

উপ পুরপ্রধান সুপ্রকাশ গিরি তখন থেকেই দায়িত্ব সামলাচ্ছিলেন। স্থায়ী পুরপ্রধান না থাকায় যাবতীয় কাজে সমস্যা হচ্ছে। ব্যাহত হচ্ছে পুর পরিষেবাও। তাই রাজ্যের নির্দেশে এদিনের বিশেষ বৈঠকের দলের হুইপ ঘোষণা হয়। কাঁথি পুরসভার নতুন চেয়ারম্যান হলেন সুপ্রকাশ গিরি। আর ভাইস চেয়ারম্যান হলেন নিরঞ্জন মান্না। খুশি তৃণমূল কর্মী সমর্থকরা।

গত পুরসভা নির্বাচনে তৃণমূল - বিজেপি লড়াই ছিল এখানে। ফলপ্রকাশ হলে দেখা যায়, তৃণমূল অনেক আগে বেরিয়ে গিয়েছে। ২১টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল ১৭টি আসন পায়। বিজেপি ৩টি আর নির্দল একটি আসন পায়। কাঁথি পুরসভা নিজেদের দখলেই রেখেছিল তৃণমূল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+