মিডিয়া-মার্কেটিংয়ের চাকরি ছেড়ে সফল ইউটিউবার মেদিনীপুরের সোহম

মিডিয়া-মার্কেটিংয়ের চাকরি ছেড়ে সফল ইউটিউবার মেদিনীপুরের সোহম

নিছক ভালোলাগা থেকে খোলা ফেসবুক পেজ 'দ্য বং ডায়েরি' যে কেরিয়ার চয়েস হতে পারে শুরুতেই তা ভাবতে পারেননি মেদিনীপুরের সোহম মন্ডল। আর তাই ফোকাসটা ছিল পড়াশুনো ও চাকরিতে। তবে ওই যে 'ডেস্টিনি' বলেও তো একটা বিষয় রয়েছে৷ যা মানুষকে অনেক সময় এমন জায়গাতে এনে ফেলে যা হয়ত ভাবনাতে থাকে না৷ সোহমের গল্পটাও অনেকটাই সেরকম।

মিডিয়া-মার্কেটিংয়ের চাকরি ছেড়ে সফল ইউটিউবার মেদিনীপুরের সোহম

কয়েকবছর আগে কেরিয়ার গড়তে আর পাঁচজনের মতোই কলকাতায় আসা। সুযোগ মিলেছিল ঐতিহ্যবাহী যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে জৈব প্রযুক্তিবিদ্যা পড়ার। দু'হাতে লুফেও নিয়েছিল সেই সুযোগ, ২০১৫ সালে সোহম শেষ করেছিল নিজের স্নাতকোত্তর স্তরের পড়াশোনা৷ তারপর চলছিল সরকারি চাকরি সহ নানা রকমের চাকরির পরীক্ষার প্রস্তুতি।

তবে জীবন কি আর সবসময় সোজাপথে চলে? জৈব প্রযুক্তিবিদ্যায় ডিগ্রি থাকা সত্ত্বেও নিজের চেনা ছকের বাইরে মিডিয়ার মার্কেটিংয়ের চাকরিতে যোগ দেন সোহম। ততদিন অবশ্য ফেসবুকে রীতিমতো জনপ্রিয় 'দ্য বং ডায়রী' পেজটি। মিডিয়ায় কাজের পাশাপাশি চলতে থাকল ফেসবুক পেজটির জন্য পোস্ট, ভিডিও ইত্যাদি বানানো। কখনও ছোট ওয়ান-টু লাইনার তো কখনও ছোটো কোনও ঘটনা নিয়ে লেখা। এভাবেই ৫ লক্ষ ফলোয়ারের মাইলস্টোন পেরোয় ফেসবুক পেজটি।

তারপর লেখা ছেড়ে ভিডিও বানাতে শুরু করেন সোহম মন্ডল। সোহমের তৈরি মাধ্যমিকের পর সায়েন্স নেওয়ার জন্য পরিবারের চাপ থেকে শুরু করে চাকরি না পাওয়া নিয়ে প্যারোডির ভিডিও মুহূর্তে ভাইরাল হওয়া শুরু হল নেটমাধ্যমে। মনে কিছুটা জোর পেয়ে চাকরি ছাড়লেন সোহম। পুরোদমে এগোনো শুরু হল পেজটি নিয়ে। বন্ধুর সঙ্গে অ্যাড এজেন্সিও শুরু করল সেই একই সময়ে। এখন পেজটির ফলোয়ার সংখ্যা ৬৮০ হাজার, ইন্সটাতেও ৯০ হাজার মানুষ ফলো করেন সোহম মন্ডল কিংবা বংসোহম-কে।

মেদিনীপুরের মতো মফস্বল শহর থেকে বাংলা ভাষায় কন্টেট ক্রিয়েটর হিসেবে উঠে আসার এই জার্নি কতটা শক্ত ছিল? এই প্রশ্নের উত্তরে ওয়ানইন্ডিয়া বাংলাকে সোহম বলেন, 'দেখুন যে কোনও সেক্টরে জায়গা করতে গেলে পরিশ্রম করতে হয়। এখানেও তাই৷ আমি বরং এ ব্যাপারে কিছুটা লাকিই বলব, 'দ্য বং ডায়রি' ফেসবুকে শুরু করার ১ মাসের মাথায় আমাদের ফলোয়ার একলাখে পৌঁছে গিয়েছিল। এতেই উৎসাহ পেয়েছিলাম৷ তবে পেজটাতে আমি একা নই আমার চিকিৎসক বন্ধু শুশ্রুতও ছিল শুরু থেকে৷'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+