সিমেন্ট বোঝাই লরির সজোরে ধাক্কা, ভোররাতে চলে গেল ছটি প্রাণ

কোজাগরী লক্ষ্মীপুজোর দিনেই আঁধার নামল পরিবারে। ভোররাতে মর্মান্তিক দুর্ঘটনা। আর ছয় জনের মৃত্যু। দুর্ঘটনায় আরও কয়েকজন জখম হয়ে চিকিৎসাধীন। দাঁড়িয়ে থাকা একটি ৪০৭ গাড়ির পিছনে ধাক্কা মারে সিমেন্ট বোঝাই লরি।

মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে। ভোররাতে ডেবরা টোলপ্লাজা থেকে এক কিলোমিটার দূরে বুড়ামালা বাসস্ট্যান্ড এলাকা। সেখানেই একটি গাড়িতে ফুল বোঝাই করা হচ্ছিল। জনা ২২ ফুলচাষি গাড়িতে ফুল তোলার কাজ করছিলেন। ওই গাড়িটি ফুল নিয়ে কলকাতার দিকে আসত বলেই খবর।

সিমেন্ট বোঝাই লরির সজোরে ধাক্কা, ভোররাতে চলে গেল ছটি প্রাণ

ভোররাত সাড়ে তিনটে নাগাদ তারা কাজ করছিলেন। সেইসময় একটি সিমেন্ট বোঝাই লরি দ্রুতগতিতে আসে। দাঁড়িয়ে থাকা ৪০৭ এর পিছনে সজোরে ধাক্কা দেয়। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। ভয়াবহ দুর্ঘটনায় তখন সকলেই দিশেহারা।

ফুলচাষিদের মধ্যে অনেকেই জখম হয়ে কাতরাতে থাকেন। কয়েক জন ঘটনাস্থলেই মারা গিয়েছেন বলে প্রাথমিকভাবে খবর। স্থানীয়রা ছুটে আসেন। খড়গপুর থানা থেকেও বিশাল পুলিশ বাহিনী আসে। দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা ছয় জনকে মৃত বলে ঘোষণা করেন।

দুর্ঘটনায় বেশ কয়েকজনের গভীর চোট আছে। কয়েক জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে। সিমেন্ট বোঝাই লরিটি সজোরে এসে ধাক্কা মেরেছিল। তারপরই সেটি পাশের নয়ানজুলিতে পড়ে যায়। যারা মারা গিয়েছেন, প্রত্যেকের বাড়িই খড়গপুর লোকাল থানা এলাকায়।

ফুল নিয়ে ওই ব্যক্তিরা কলকাতার দিকে আসতেন। লক্ষ্মীপুজোর ভোরে মর্মান্তিক দুর্ঘটনায় সব ওলোটপালোট হয়ে গেল।

অন্যদিকে বোলপুর ইলামবাজারে আরও একটি পথ দুর্ঘটনায় মারা গেলেন দুজন। টোটোর সঙ্গে একটি গাড়ির ধাক্কা লাগে। শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। মৃত দুজনই টোটোতে ছিলেন বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+