Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

উত্তাল সাগরে মাছ ধরতে যাওয়াই কাল হল, নিখোঁজ ছয় মৎস্যজীবী

নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হয়ে রয়েছে উপকূলীয় অঞ্চলে। গতকাল থেকেই বৃষ্টি হচ্ছে। সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু সেই নিষেধাজ্ঞ মানা হয়নি। নিষেধ উপেক্ষা করে সাগরে মাছ ধরতে যাওয়াই কাল হল। উত্তাল বঙ্গোপসাগরে নৌকা ডুবে যাওয়ার খবর পাওয়া গিয়েছে।

পূর্ব মেদিনীপুরের সৌলায় এই নৌকাডুবি হয়েছে। ছয় জন মৎস্যজীবী নিখোঁজ হয়ে রয়েছেন এই খবর লেখা পর্যন্ত। গতকাল তারা মাছ ধরতে গিয়েছিলেন। ফলে উৎকণ্ঠা ছড়িয়েছে অন্যান্যদের মধ্যে। কীভাবে তাদের উদ্ধার করা হবে? তাই নিয়েও আশঙ্কার মেঘ ঘনিয়ে এসেছে।

বর্ষায় সমুদ্রে বেশি মাছ পাওয়া যায়। কপাল ভালো থাকলে ইলিশ মাছও উঠতে পারে। হয়তো সেই সব চিন্তা করেই মাছ ধরতে বেরিয়ে গিয়েছিলেন তারা। মঙ্গলবার সন্ধ্যায় একটি নৌকো করে মৎস্যজীবী রওনা দিয়েছিলেন।

বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছিল। তার জেরে সমুদ্র উত্তাল হয়ে রয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতেও ঝড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দফতরের থেকে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। আগামী চার তারিখ পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যাওয়া নিষেধ। কিন্তু তারা এই নিষেধ শোনেননি।

সৌলা মৎস্যবন্দর এলাকা থেকে তারা রওনা হন। সমুদ্র গতকাল রাতে উত্তাল ছিল। ৩০ কিলোমিটার দূরে সেই নৌকা উলটে যায় বলে খবর৷ পুলিশে খবর দেওয়া হয়। কোস্টাল থানা, উপকূল রক্ষী বাহিনীদের জানানো হয়েছে। তল্লাশি অভিযান শুরু হয়েছে। কিন্তু বুধবার দুপুর পর্যন্ত ওই ছয় জনের কোনও হদিশ পাওয়া যায়নি।

উত্তাল সমুদ্রের মাছ ধরতে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা। পুলিশের পক্ষ থেকে এই কথা মনে করা হচ্ছে। নিখোঁজ ছয় জনের পরিবারে প্রবল দুশ্চিন্তা ঘনিয়ে এসেছে। অন্যান্য মৎস্যজীবীরাও ঘটনায় দুশ্চিন্তায় রয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+