ব্যাঙ্ক অ্যাকাউন্ট কে খুলল? নির্মলা সীতারমণকে চিঠি দিয়ে তদন্ত চাইলেন শিশির অধিকারী

গত কয়েকদিন আগেই বীরভূমে তদন্ত করতে দেখা যায় সমবায় একটি ব্যাঙ্কে ৫০০ এরও বেশি ভুয়ো অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট হোল্ডাররা জানেনই না তাঁদের নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে। আর এর মধ্যে সাংঘাতিক ঘটনা

Sisir Adhikari-Nirmala Sitaraman: অধিকারী পরিবারে রীতিমত হুলস্থূল কাণ্ড! খোদ শিশির অধিকারীর (Sisir Adhikari) নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এবং এই বিষয়ে তিনি নাকি কিছুই জানেন না। আর তা জানা মাত্র কড়া পদক্ষেপ কাঁথির সাংসদ। জানা যাচ্ছে, এই বিষয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে ( Nirmala Sitaraman) চিঠি দিয়েছেন সাংসদ।

 সকালে শান্তিকুঞ্জে একটি ব্যাঙ্কের চিঠি আসে

সকালে শান্তিকুঞ্জে একটি ব্যাঙ্কের চিঠি আসে

জানা যাচ্ছে, আজ শনিবার সকালে শান্তিকুঞ্জে একটি ব্যাঙ্কের চিঠি আসে। যেটি ন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্কের বলে জানা যায়। শুধু তাই নয়, সেটি মেচেদার মাছনা শাখা'র বলে জানা যাচ্ছে। সেটি চিঠিটি খোলার পরেই জানা যায়, ব্যাঙ্কের চিঠিটি এসেছে শিশির অধিকারীর নামে। এমনকি অ্যাকাউন্ট নাকি খুলেছেন ওই ব্যাঙ্কে তাও নাকি জানতে পেরেছেন। আর এরপরেই নড়েচড়ে বসেছেন সাংসদ।

সীতারমণকে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে চিঠি

সীতারমণকে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে চিঠি

এরপরেই বিষয়টি নিয়ে আইনি পরামর্শ নেন তিনি। আর এরপরেই দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে চিঠি দিয়েছেন বলে জানা যাচ্ছে। যেখানে অর্থমন্ত্রীকে স্পষ্ট জানিয়েছে যে তিনি জানেনই না যে তাঁর নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে। এই বিষয়ে গভীরে গিয়ে তদন্তের দাবিও জানিয়েছেন শিশির অধিকারী। এর পিছনে যে ষড়যন্ত্র আছে তাও নির্মলা সীতারমণকে জানিয়েছেন তিনি।

 প্রাণনাশের হুমকি দিব্যেন্দুকে

প্রাণনাশের হুমকি দিব্যেন্দুকে

বিষয়টি মেনে নিয়েছেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, অ্যাকাউন্ট যে খোলা হয়েছে এই বিষয়ে কিছুই জানতেন না। আর তা জানার পরেই অর্থমন্ত্রীকে চিঠি বাবা দিয়েছেন বলে জানিয়েছেন দিব্যেন্দু। একই সঙ্গে প্রাণনাশের হুমকি তাঁকে দেওয়া হয়েছে বলেও এদিন চাঞ্চল্যকর দাবি করেন এই সাংসদ। এমনকি তাঁকে অনুসরণ কেউ বা কারা করছে বলেও এদিন অভিযোগ করেন। বলেন, অপরিচিত মোবাইল নম্বর থেকে তাঁর প্রাণনাশের হুমকি দিয়ে ফোন করা হচ্ছে। সাংসদের দাবি, কয়লা পাচার ঘটনার প্রতিবাদ করায় তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। তবে এতে তাঁকে ভয় পাওয়ানো যাবে না বলে স্পষ্ট করে দিয়েছেন দিব্যেন্দু অধিকারী।

কটাক্ষ তৃণমূলের

কটাক্ষ তৃণমূলের

যদিও দিব্যেন্দু অধিকারীর এহেন অভিযোগে পালটা দিয়েছে তৃণমূল। তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি তরুণ মাইতি জানিয়েছেন, উনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছেন। কিন্তু সেখানে না জানিয়ে যদি রাজ্য প্রশাসনের কাছে অভিযোগ জানাতে পারতেন বলে দাবি করেছেন তরুণবাবু। এমনকি নির্দিষ্ট নামে অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে অবশ্য আশ্বাস দিয়েছেন তৃণমূল নেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+