রেমালের কারণে রাতভর উত্তাল দিঘার সমুদ্র, আজ কী অবস্থা?
রবিবার দুপুরের পর থেকেই উত্তাল হয়েছিল সমুদ্র। তারপর রাতভর তাণ্ডব চালিয়েছে রেমাল। সোমবারও পরিস্থিতি অত্যন্ত খারাপ। উপকূল এলাকায় ঝড় চলছে। বৃষ্টি হচ্ছে মাঝেমধ্যেই। দিঘা সমুদ্র উপকূলে সোমবারও কড়া নজরদারি।
দিঘা, মন্দারমণি, তাজপুর প্রভৃতি এলাকায় বাড়তি সতর্কতা রয়েছে। সিভিয়ার সাইক্লোন যশের প্রত্যক্ষ প্রভাব পড়েছিল পূর্ব মেদিনীপুর সমুদ্র উপকূলে। এবার তাই বাড়তি নজরদারি শুরু হয়েছিল শুরুর থেকেই।

জানা গিয়েছে, সোমবার সকালেও দিঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুরের সমুদ্র উপকূলের অবস্থা অত্যন্ত খারাপ। বড় ঢেউ পরপর এসে আছড়ে পড়ছে সমুদ্রের পাড়ে৷ শুধু তাই নয়, গতকাল রবিবার মরা কোটাল গিয়েছে। সেই কারণে জলের উচ্চতাও আরও বেড়েছে। তার সঙ্গে মুশলধারায় গতকাল বিকেল থেকে বৃষ্টি চলছে। সমুদ্র যেন ফুলেফেঁপে উঠেছে।
সমুদ্রে নামা সম্পূর্ণ বন্ধ। সোমবারও কোস্টাল থানা, এনডিআরএফের থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে উপকূলে৷ উত্তাল সমুদ্রে যাতে কেউ নামতে না পারে। সেজন্য সজাগ দৃষ্টি রাখা হয়েছে। নুলিয়াদেরও সজাগ থাকতে বলা হয়েছে।
রবিবার মধ্যরাত থেকে ল্যান্ডফল শুরু হয়েছিল সিভিআর সাইক্লোন রেমালের। আর পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূল দিয়ে যেন সে দাপিয়ে বেরিয়েছে। প্রবল বৃষ্টি হয়েছে গোটা রাত। আজও উপকূলীয় এলাকায় লাল সতর্কতা জারি করা রয়েছে৷ জড় ও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে সোমবারও।
কিছু পর্যটক গতকাল থেকেই সৈকত শহরে রয়েছেন। গতকাল দুপুরের পর সমুদ্র সৈকত সম্পূর্ণ ফাঁকা করে দেওয়া হয়। পর্যটকদের হোটেলে পাঠিয়ে দেয় পুলিশ। আজও সমুদ্রের ধারেকাছে যেতে দেওয়া হচ্ছে না পর্যটকদের। প্রবল বৃষ্টি আজও চলছে সেখানে।
আগামী কাল থেকে সমুদ্র উপকূলের পরিবেশ স্বাভাবিক হবে। সমুদ্র শান্ত হবে। এই কথা জানা গিয়েছে। এখন সমুদ্র গার্ডরেল টপকে পাশের রাস্তা ভাসিয়ে দিচ্ছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications