Severe Cyclone Remal: মোটা দড়ি দিয়ে দিঘায় ব্যারিকেড, টানা মাইকিং চলছে সমুদ্র সৈকতে

সময় যত এগোচ্ছে ততই ফুঁসছে দিঘার সমুদ্র। গতকাল শনিবার থেকেই উপকূলবর্তী এলাকায় প্রচার শুরু হয়ে গিয়েছিল। আজ রবিবার সকাল থেকে কড়া পুলিশ প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দফতরের বাহিনী।

সিভিআর সাইক্লোন রেমাল পশ্চিমবঙ্গ ছুঁয়ে যাবে। দিঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর সমুদ্র সৈকত বিপদের আশঙ্কায় রয়েছে। সমুদ্র উত্তাল হয়ে জল ঢোকার আশঙ্কাও থাকছে। আম্ফান, যশের স্মৃতি ফিরে আসবে। সেই আশঙ্কাও রয়েছে স্থানীয় মানুষের।

Severe Cyclone Remal

সকাল থেকেই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায়। পূর্ব মেদিনীপুর জেলার আকাশ রবিবার সকাল থেকেই মেঘলা। বইছে দমকা ঝোড়ো হাওয়া। শুরু হয়েছে বৃষ্টি, উত্তাল সমুদ্র। শক্তি বাড়িয়ে উপকূলের দিকে এগিয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় রেমাল।

উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। শুরু হয়েছে বৃষ্টি। দিঘায় সমুদ্র সৈকত বরাবর দড়ির ব্যারিকেড করা হয়েছে। সকাল থেকেই দিঘায় আবারও মাইকিং শুরু করেছে প্রশাসন। আজ সকাল থেকেই অবিরত মাইকিং চালানো হচ্ছে দিঘা উপকূলে। কিছু পর্যটক সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে এসেছেন। তাদের জল থেকে দূরে থাকতে বার্তা দেওয়া হচ্ছে।

সমুদ্রের জলে সাধারণ মানুষ যাতে কোনওভাবেই না নামেন। সেই বার্তা দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। এছাড়াও চলছে নজরদারি। সকালের দিকে কিছু পর্যটক সমুদ্রে নেমেছিলেন। কিন্তু পরে তাদের জল থেকে তুলে নিয়ে আসা হয়। দুপুর থেকেই সমুদ্র আরও উত্তাল হয়ে যাবে। যে কোনও সময় ভয়াবহ আকার নেবে বঙ্গোপসাগর। সেই বার্তা দেওয়া হচ্ছে।

দিঘার সমুদ্র রবিবার বেলা বাড়তেই উত্তাল হয়ে উঠেছে। বড় বড় ঢেউ পারে এসে আছড়ে পড়ছে। রাস্তাতেও জল এসে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। শঙ্করপুর, মন্দারমণি, তাজপুর এলাকাতেও সমুদ্র অনেকটাই এগিয়ে এসেছে বলে খবর।

আজ রবিবার মরা কোটাল। সেই কারণে জলস্তর অনেকটাই বাড়বে। এই আশঙ্কা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। গোটা এলাকায় কড়া নজরদারি চলছে। কোনও দুর্ঘটনা যাতে না ঘটে, সেদিকে নজর রাখা হচ্ছে।

রেমালের প্রভাবে পূর্ব মেদিনীপুর জেলায় ঘন্টায় ৭০ থেকে ৯০ কিলোমিটার গতিবেগে ঝড় ও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় লাল সতর্কতা জারি হয়েছে। ২৮ মে পর্যন্ত সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+