অভিমানীর শুভেন্দুর মান ভাঙাতে অধিকারী বাড়িতে পিকে, কোন বার্তা পৌঁছলেন মমতা
অভিমানীর শুভেন্দুর মান ভাঙাতে অধিকারী বাড়িতে পিকে, কোন বার্তা পৌঁছলেন মমতা
একুশের ভোটের আগে শুভেন্দুতে তুরুপের তাস করতে পারে বিজেপি। গেরুয়া শিবিরের সেই ষড়যন্ত্রের জাল বোনার আগেই গোড়ায় জল ঢেলে দিতে মরিয়া হয়ে উঠেছে টিম পিকে। অধিকারী গড়ের রাজপুত্রের মান ভাঙাতে তাঁর বাড়িতে দলবল নিয়ে পৌঁছে গিয়েছেন টিম পিকে। যদিও সেসময় বাড়িতে ছিলেন না শুভেন্দু। তাঁর সাংসদ বাবা শিশির অধিকারীর সঙ্গে কথা বলেন প্রশান্ত কিশোর। ফোনে অবশ্য শুভেন্দুর সঙ্গে কথা বলেছেন তিনি।

শুভেন্দুর বাড়িতে প্রশান্ত কিশোর
গত একমাস ধরেই দলের ছায়া থেকে বেরিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য প্রকাশ্যে করে চলেছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে দলের বাইরে পৃথক সভা করেছেন তিনি। সেখানে একবারের জন্য দলনেত্রীর নাম না নিয়েই নন্দীগ্রাম আন্দোলন কারোর একার নয় বলে হুঙ্কার দিয়েছিলেন শুভেন্দু। তারপরেই বৃহস্পতিবার সন্ধেয় হঠাৎ করেই শুভেন্দুর বাড়িতে পৌঁছে যান তৃণমূলের রাজনৈতিক উপদেষ্টা প্রশান্ত কিশোর। সেসময় বাড়িতে ছিলেন না শুভেন্দু। তাঁর বাবা শিশির অধিকারীর সঙ্গে কথা বলেন তিনি। পরে মোবাইল ফোনে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেন প্রশান্ত কিশোর।

দলনেত্রীর কথা শুভেন্দুর কণ্ঠে
এদিন ঘাটানে বিজয়া সম্মেলনির সভা থেকে হঠাৎ করেই সুর বদল করেন শুভেন্দু অধিকারী। দল এবং দলনেত্রীর কথা বলে পুরনো দিনের স্মৃতি চারণা করেছেন তিনি। তিনি বলেছেন, আমরা এগোব, আর অন্যরা কাঁদবে। আমি আপনাদের সঙ্গে আছি এবং থাকব। হঠাৎ করে শুভেন্দুর এই সুর বদলে অন্য ইঙ্গিত মিলছিল রাজনৈতিক মহলের। তারপরেউ প্রশান্ত কিশোরের শুভেন্দুর বাড়িতে আবির্বাভ সমীকরণ স্পষ্ট করে দেয়।

কোন সমীকরণ কাজ করছে
প্রশান্ত কিশোর শুভেন্দুর মান ভাঙাতে গিয়েছেন না দলনেত্রীর কড়া বার্তা নিয়ে গিয়েছেন এই নিয়ে এখনও জল্পনা রয়েছে। বিমল গুরুংয়ের তৃণমূল কংগ্রেসে আত্মসমর্পণের নেপথ্যেও ছিল প্রশান্ত কিশোরের পরিকল্পনা। কাজেই কোন পথে এগোচ্ছেন মমতা সেটা এখনই স্পষ্ট নয়। তবে একুশের ভোটের আগে শাসক দলে যে প্রবল চাপান উতোর চলছে তাতে কোনও সন্দেহ নেই।

প্রশান্ত কিশোরকে নিয়ে অসন্তেষ
ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসে প্রশান্ত কিশোরকে নিয়ে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। একাধিক বিধায়ক টিম পিকের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হয়েছে। কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী প্রশান্ত কিশোরকে নিয়ে অসন্তোষ প্রকাশ করে তৃণমূলে না ফেরার কথা বলেছেন। বিজেপিতে যোগদান নিয়ে ধোঁয়াশা তৈরি করে রেখেছেন তিনি। অন্যদিকে আরেক তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্তও প্রশান্ত কিশোরের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছেন।












Click it and Unblock the Notifications