ঘাটালে কাটমানি নিয়ে উত্তেজনা, আবাস যোজনা নিয়ে সাংসদ অভিনেতা দেবকে ঘিরে কীসের বিতর্ক

পঞ্চায়েত ভোটের মুখে সাংসদ অভিনেতা দেবের কেন্দ্রে নতুন উত্তেজনা। ঘাটাল জুড়ে পোস্টার পড়েছে সাংসদ দেবের নামে। সরকারি আবাস যোজনার সুবিধা দিতে কাটমানি নেওয়ার অভিযোগ। সাংসদের ভাই নাকি সরকারি আবাস যোজনার সুবিধা দিতে কাটমানি নিয়েছেন।

সাংসদের ভাই বিক্রম অধিকারীকে হাতিয়ার করেই ময়দানে নেমে পড়েছে বিজেপি। শহর জুড়ে সাংসদ দেবের নামে পোস্টারে ছয়লাপ। তাঁর কেন্দ্রে তাঁরই ভাই কাটমানি নিচ্ছে সাংসদের কাছে জবাব চেয়েছেন বাসিন্দারা। ঘাটাল শহরে যেদিকে তাকানো যায় সেদিকেই পোস্টার পড়েছে।

দেব

পাঁশকুড়া বাসস্ট্যান্ড থেকে শুরু করে, কলেজ, এসডিও অফিস সর্বত্র পড়েছে পোস্টার। যাতে কোনও ভাবেই তৃণমূল নেতা থেকে সাধারণ মানুষের নজর না এড়িয়ে যায় তার জন্য চেষ্টার কোনও খামতি করেনি বিজেপি। পোস্টারে শুধু সাংসদ দেব নয় শিউলি সাহার কাছেও জবাব চাওয়া হয়েছে। পোস্টারে কাটমানি নেওয়ার অভিযোগ করে সাংসদ দেবের পদত্যাগ চাওয়া হয়েছে।

দেব

প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগে অভিনেতা দেবকে নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপি নেতা এবং অভিনেতা হিরণ। তিনি অভিযোগ করেছিলেন কয়লা পাচারের টাকা নিয়ে সিনেমা করেছেন দেব। বিনয় মিশ্রের টাকা খেটেছে দেবের সিনেমায়। ইডি দেবকে তলব করে জেরাও করেছে।

হিরণকে পাল্টা জবাবও দিয়েছিলেন দেব। অভিনেতা সাংসদ দেব কটাক্ষ করে বলেছিলেন যদি প্রমাণ থাকে হিরণের কাছে তাহলে যেন তিনি সেটা কেন্দ্রীয় এজেন্সিকে জমা দেন। হিরণের এই সব কথায় তিনি কান দিতে রাজি নন বলেই এক কথায় উড়িয়ে দিয়েছিলেন পুরো বিষয়টি।

আবার কয়েক মাস আগে বিজেপি নেতা মিঠুনের সঙ্গে সিনেমা করা নিয়েও রাজনীতিতে অনেক জলঘোলা হয়েছিল দেবকে নিয়ে। মিঠুনকে নিয়ে সিনেমা করার জন্যই দেবের প্রজাপতি সিনেমাটি নন্দনে মুক্তি পেতে দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। অভিনেতা দেবও এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। অন্যদিকে মিঠুন চক্রবর্তী অভিযোগ করেছিলেন, তাঁর ছবি ফ্লপ করানোর অনেক চেষ্টা করা হয়েছে তিনি করতে পারেনি। উল্টে হিট করে গিয়েছে। নন্দনে মুক্তি পেতে না দিলেও সব সিনেমা হলে রমরমিয়ে চলেছে প্রজাপতি।

তারপরেই আবার ঘাটালে দেব প্রকাশ্যে অভিযোগ করেছিলেন কেন্দ্রের অনিহার কারণেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ করা যাচ্ছে না। পঞ্চায়েত ভোট এগিয়ে আসতেই আবার ময়দানে নেমেছে বিজেপি। এবার একেবারে কাটমানি নিয়ে সাংসদ দেবের পরিবারের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি নেতারা।

আবার তৃণমূল কংগ্রেসও চুপ করে বসে নেই। বিজেপি পোস্টার রাজনীতি শুরু করেছে বলে অভিযোগ করেছেন ঘাটালের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ভোটে কোনও ভাবেই এখানে হালে পানি পাবে না বিজেপি সেটা বুঝেই এই সব মিথ্যে অভিযোগ করতে শুরু করেছে তাঁরা বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।

Recommended Video

ঘাটালজুড়ে পোস্টার পড়ল দেবের নামে! সাংসদের পদত্যাগ দাবি বিজেপির

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+