ফের উত্তাল কেশপুর, রাতভর বোমাবাজি, মৃত এক কিশোর সহ ২
ফের উত্তাল কেশপুর, রাতভর বোমাবাজি, মৃত এক কিশোর সহ ২
একুশের ভোটের আগে ফের উত্তাল পশ্চিম মেদিনীপুরের কেশপুর। রাতভর দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজিতে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। সংঘর্ষে মারা গিয়েেছ এক কিশোর সহ ২ জন। গোটা এলাকা ঘিরে রেখেছে বিশাল পুলিস বাহিনী।

বৃহস্পতিবার রাত থেকে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়েছে কেশপুরে। রাতভর চলে বোমাবািজ। তৃণমূলের গোষ্ঠি সংঘর্ষে বলে অভিযোগ করা হয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে কেশপুরের তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি। জমি বিবাদকে কেন্দ্র করেই সংঘর্ষ বলে দাবি করেছেন তাঁরা। পঞ্চায়েত সদস্য শেখ সেলিমের সঙ্গে জমি নিয়ে পারিবারিক বিবাদ চলছিল তাঁর কাকার। তারজেরেই বোমাবাজি বলে দাবি করা হয়েছে।
বোমাবাজির মধ্যে পড়ে মারা গিয়েছেন ২ জন। তারমধ্যে একজন কিশোর। এবং ৩৮ বছর বয়সী এক ব্যক্তিও রয়েছে। পরিস্থিতি সামাল দিতে গতকাল রাত থেকেই গ্রামে পুলিস মোতায়েন রয়েছে। এলাকায় টহল দিচ্ছে পুলিস। গোটা কেশপুর থমথমে হয়ে রয়েছে।
গতকালই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেছিলেন, গোষ্ঠী সংঘর্ষেই মরছে তৃণমূলের নেতা কর্মীরা। আজ বিজেপির উপর দোষ চাপানো হচ্ছে। গতকাল উত্তরবঙ্গে খুন হয়েছেন এক তৃণমূল কংগ্রেস কর্মী। এই ঘটনায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications