বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর ভাইয়ের গাড়িতে তল্লাশি! সভায় পৌঁছতে হিমশিম

দিব্যেন্দু অধিকারীর গাড়ি তল্লাশি করল পুলিশ। লোকসভা ভোটের আবহ চলছে দেশজুড়ে। রাজ্যেও তিন দফায় ভোট হয়ে গিয়েছে। ১০ টি আসনে ভোট মিটেছে৷ পূর্ব মেদিনীপুর জেলাতেও আগামী দিনে ভোট আছে। রাজনৈতিক পারদ চড়ছে তমলুক লোকসভা কেন্দ্র ঘিরে।

তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারীর গাড়িতে তল্লাশি চালাল পুলিশ। বুধবার রাতে এই ঘটনা ঘটে। নাকা চেকিং চলছে পুলিশের রাজ্যজুড়ে। পূর্ব মেদিনীপুরের বিভিন্ন রাস্তাতেও একইভাবে নাকা চেকিং দেখা যাচ্ছে।

গতকাল রাতে পূর্ব মেদিনীপুরের কাঁথির দিঘা বাইপাসে তল্লাশি করা হয় দিব্যেন্দু অধিকারীর গাড়ি। দিব্যেন্দু অধিকারী তিনি বুধবার সন্ধ্যায় তাজপুরে একটি সভায় যাচ্ছিলেন। পুলিশ গাড়ি থামায়। গাড়ি রুটিন মাফিক তল্লাশি হবে। এই কথা জানানো হয়। দিব্যেন্দু অধিকারী নেমে দাঁড়ান গাড়ি থেকে। গাড়িতে থাকা অন্যান্যরাও নেমে দাঁড়ান।

নাকা চেকিংয়ে দিব্যেন্দু অধিকারীর গাড়িতে টাকা বা উপহার সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে? পুলিশের তরফে খতিয়ে দেখার জন্যই দিব্যেন্দুর গাড়ি আটকানো হয়েছে। এমনই বিষয় জানা গিয়েছে। কিছু সময় তল্লাশি করা হয়। কিছু পাওয়া যায়নি।

তাঁর গন্তব্যের দিকে রওনা হন দিব্যেন্দু অধিকারী। পুলিশও তাঁকে সহযোগিতা করবে। এই কথা তমলুকের বিদায়ী সাংসদকে বলতে শোনা যায়। বিজেপর সভায় পৌঁছে তিনি বক্তব্য রাখেন। তাঁকে বেশ কিছুক্ষণ পুলিশ তল্লাশির নামে বিলম্ব করিয়েছে। তাই তাঁর সভায় পৌঁছতে দেরি হল। তবে এই নিয়ে কোনও অভিযোগ নেই। তিনি বরং গাড়ি তল্লাশি করবার জন্য পুলিশকে সহযোগিতা করেছেন। এমনই দাবি দিব্যেন্দু অধিকারীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+