জঙ্গলমহলে উদ্ধার প্রচুর অস্ত্র! সিপিএম-এর দিকে অভিযোগ তৃণমূলের, পাল্টা দিল লাল পার্টি

গোয়ালতোড়ের উখলা জঙ্গল থেকে প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার করল পুলিশ। মাটি খুঁড়ে অস্ত্রগুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রের মদ্যে রয়েছে সাতটি মাস্কেট, একটি এসবিবিএল গান। এছাড়াও বেশ কিছু অস্ত্রে

গোয়ালতোড়ের উখলা জঙ্গল থেকে প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার করল পুলিশ। মাটি খুঁড়ে অস্ত্রগুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রের মদ্যে রয়েছে সাতটি মাস্কেট, একটি এসবিবিএল গান। এছাড়াও বেশ কিছু অস্ত্রের অংশ বিশেষ উদ্ধার করা হয়েছে। যেগুলিতে মরচে পড়ে গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, অস্ত্রগুলি বেশ পুরনো। সেগুলি মাটির নিচে থাকায় জং পড়ে গিয়েছে। কখন, কীভাবে অস্ত্রগুলি সেখানে রাখা হয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে গোয়ালতোড় থানার পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান

পুলিশ গোপন সূত্রে এই অস্ত্রের হদিশ পেয়েছিল। সেই মতো ডিএশপি অপারেশন এবং ওসির নেতৃত্বে অভিযান চলে। পে লোডার নিয়ে চলে অভিযান। গড়বেতা দুই নম্বর ব্লকের পিয়াশালার অন্তর্গত উখলার জঙ্গে মাটি খোঁড়া হয়।

উদ্ধার অস্ত্র, বিদ্যুতের তার

উদ্ধার অস্ত্র, বিদ্যুতের তার

পাঁচ থেকে ছয় ফুট মাটি খুঁড়ে সাতটি মাস্কেট, একটি এসবিবিএল গান উদ্ধার করে পুলিশ। সেখান থেকে অস্ত্রের যন্ত্রাংশও উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে, ল্যান্ডমাইন তৈরির সামগ্রি, বিদ্যুতের তারও। এই ঘটনায় মাওবাদী যোগ খতিয়ে দেখা হচ্ছে।(ফাইল ছবি)

সিপিএম-এর বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের

সিপিএম-এর বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের

এই অস্ত্র উদ্ধারের ঘটনায় সিপিএম-এর দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। তৃণমূল সাংসদ সৌগত রায়ের দাবি, সিপিএম এই ঘটনায় জড়িত।

 পাল্টা অভিযোগ সিপিএম-এর

পাল্টা অভিযোগ সিপিএম-এর

তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তাঁর কটাক্ষ, যারা এসব করত তারা এখন তৃণমূলের সম্পদ। তাদেরকে জেল থেকে বের করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় রাজ্য সরকারকে আক্রমণ করেছেন দিলীপ ঘোষও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+