তমলুকের মানুষ দুর্নীতির পাশে থাকবে না, আশা করছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়
তমলুকের বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। প্রত্যাশিত মতো সেই কেন্দ্রে প্রার্থী হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তমলুক একটি গুরুত্বপূর্ণ জায়গা। তার ইতিহাস সুদূরপ্রসারী। সেই কেন্দ্রে তিনি প্রার্থী হয়ে যথেষ্ট খুশি হয়েছেন। এমনই বক্তব্য রাখলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
সুবিশাল তমলুক লোকসভা কেন্দ্রে সব জায়গায় কি প্রচারে যাওয়া সম্ভব? অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই স্বল্প সময়ে সব এলাকায় কি পৌঁছতে পারবেন? সেই প্রশ্ন উঠেছে। তিনি জানাচ্ছেন, প্রার্থী হিসেবে সব জায়গাতেই তিনি যাওয়ার চেষ্টা করবেন। সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলবেন।

তমলুক ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। রাজ্যের বর্তমান সরকার দুর্নীতিতে জড়িয়ে আছে। দুর্নীতির পাশে দাঁড়াবে না। চাকরি চোরদের পাশে দাঁড়াবে না। তমলুকের মানুষ তাদের তাড়িয়ে দেবেন এখান থেকে। এমনই আশা রাখলেন রাখলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
এর আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকে গিয়েছিলেন। সেই দিন শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন বিভিন্ন জায়গায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় যান। মন্দিরে পুজো দেন। বিজেপির নেতা কর্মীদের সঙ্গেও তিনি কথা বলেন। শুধু তাই নয়, কাঠের শান্তিকুঞ্জে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারীর সঙ্গেও কথা বলেছিলেন।
তমলুকে প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে তাঁর। মঙ্গলবার তমলুকে পৌঁছেছেন তিনি। প্রার্থী হিসেবে কবে থেকে শুরু হবে প্রচার? সেই নিয়ে জল্পনা তুঙ্গে। বিজেপির নেতা কর্মীদের সঙ্গেও বৈঠক রয়েছে। সেইসব নিয়েই এখন প্রস্তুতি চলছে বিজেপির অন্দরে।
নন্দীগ্রামের বয়ালে বিজেপি নেতা পবিত্র করের বাড়িতে একটি অনুষ্ঠান হয়। সেখানে উপস্থিত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন তমলুকের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন। বাংলার মানুষের কাছে পরিচিত নাম। তমলুকের মানুষও তাঁকে চেনেন। সব জায়গায় তাঁকে নিয়ে যাওয়ার চেষ্টা হবে। তিনি সব জায়গায় যেতে না পারলেও বিজেপির নেতা কর্মীরা রয়েছেন। তমলুকের মানুষ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে পরিচিত। তমলুকের মানুষের হৃদয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আছেন। এমনই দাবি করলেন শুভেন্দু অধিকারী।












Click it and Unblock the Notifications