Odisha Train Accident: হন্যে হয়ে ছেলেকে খুঁজছিলাম, এ যেন 'দ্বিতীয় জন্ম'! বলছেন মহিষাদলের পাল পরিবার
Odisha Train Accident: কোনও আশাই ছিল না! এ যেন নতুন জীবনকে বাড়ি ফেরা। বাড়ি ফিরে তাই ভগবানকেই ( Coromandel Express accident) ধন্যবাদ জানাচ্ছেন পাল পরিবারের তিন সদস্য। পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার মলু বসানগ্রামের বাসিন্দা সুব্রত পাল।
শুক্রবার রাতের অভিশপ্ত করমণ্ডলে গোটা পরিবারকে নিয়েই যাত্রা করছিলেন গোটা তিনি। ছোট্ট ছেলেকে চেন্নাইতে চিকিতসা করাতে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু ঘড়ির কাটায় ৭ টা ১৫ বাজতেই সবকিছু দুমড়ে মুচড়ে যান। কয়েক মিনিটের মধ্যে যেন চেনা পৃথিবীটা বদলে যায় সুব্রতবাবুর কাছে।

কিছুক্ষণের জন্যে তিনি এবং তাঁর পরিবার যে ঠিক আছে তা মেনে নিতেও কষ্ট হচ্ছিল। চারপাশ জুড়ে রক্ত আর সাহায্যের আর্তনাদ! সেই ভয়ঙ্কর মুহূর্তের কথা মনে পড়লে রীতিমত শিউরে উঠছেন সুব্রত বাবু এবং তাঁর স্ত্রী। সুব্রত বাবু জানাচ্ছেন, ছেলে এবং স্ত্রীকে নিয়ে খড়গপুর থেকে ট্রেনে উঠেছিলাম।
বালেশ্বর স্টেশন পেরোতেই প্রবল ঝাঁকুনি দেয় ট্রেনটি। মিনিট পাঁচেকের মধ্যেই পালটি খেয়ে যায়। ছিটকে যায় গোটা পরিবার। কাউকেই খুঁজে পাচ্ছিলাম না। প্রায় আধ ঘন্টা পর সবাই সবাইকে খুঁজে পাই।
শুধু তাই নয়, দীর্ঘক্ষণ ট্রেনের মধ্যেই আটকে থাকার ঘটনা কার্যত ভয়ঙ্কর বলছেন সুব্রত পাল। আর তা যতবার মনে পড়ছে ততবারই শিউরে উঠছেন। সুব্রতবাবুর কথায়, চারপাশ জুড়ে শুধুই রক্ত আর মানুষের আর্তনাদ। ভেবেই নিয়েছিলাম সব শেষ। তবে ঠাকুরের দয়াতেই দ্বিতীয় জন্ম হল বলছেন মেদিনীপুরের এই বাসিন্দা।

সুব্রত পাল এবং তাঁর স্ত্রী-ছেলের শরীরের কিছু আঘাত লেগেছে। তবে খুব একটা গুরুতর নয়। কিন্তু মর্মান্তিক সেই সময়ের ঘটনা মনে পড়লেই চোখে জল এসে যাচ্ছে সুব্রতবাবুর স্ত্রী দেবশ্রী পালের বলছেন। তাঁর কথায়, ভগবানের কৃপা না থাকলে বেচে ফিরতাম না। নতুন জন্মই হল। নতুন জীবন নিয়ে যতদিন বাঁচবো এই স্মৃতি মনের মধ্যে থাকবে বলছেন দেবশ্রী।
কিন্তু বেচে ফেরাটা খুব সহজ ছিল? তাঁর কথায় চোখের সামনে যে ভাবে মৃত্যু দেখেছি তা নিজেকে রাখার মতো নয়। দেবশ্রীদেবীর কথায়, পুরো লণ্ডভণ্ড হয়ে গেছিল। সিট থেকে জিনিসপত্র সব কিছু গায়ে এসে পড়ল। তখনই বুঝেছি কিছু একটা হয়েছে।

তবে অনেকক্ষণ ছেলেকে খুঁজে পাচ্ছিলাম না। হন্যে হয় ছুটছিলাম! আর যতক্ষণ না খুঁজে পাচ্ছিলাম সেই সময়টা কথাতে বিশ্লেষণ করা যাবে না বলছেন দেবশ্রীদেবী। তবে যেভাবে বেঁচে ফিরেছেন তাতে ভগবানকেই ধন্যবাদ দিচ্ছেন তিনি।












Click it and Unblock the Notifications